russia ukraine war : যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশের নিরাপত্তার জন্য বিশেষ বৈঠকে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বিকেলে ইউক্রেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা প্রস্তুতি এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডেকেছেন। রাশিয়ান বাহিনী রবিবার পোলিশ সীমান্তের কাছে ইউক্রেনের একটি বড় সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। সূত্রের খবর, লভিভ আঞ্চলিক সামরিক প্রশাসন এক বিবৃতিতে বলেছে "দখলকারীরা ইয়াভোরিভের আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে", ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন যে রাশিয়া সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় "মৌলিকভাবে ভিন্ন পন্থা" গ্রহণ করেছে। তিনি বলেছিলেন যে পদ্ধতিটি আগের আলোচনার বিপরীতে যেখানে মস্কো শুধুমাত্র "আল্টিমেটাম জারি করেছিল"।

russia ukraine war : যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশের নিরাপত্তার জন্য বিশেষ বৈঠকে মোদী

রাশিয়া-ইউক্রেনের সংঘাতে দেশ ত্যাগ করেছেন লাখো মানুষ, কবে থামবে এই সাইরেনের আওয়াজ, নিস্তার পাবে ইউক্রেনবাসী, কবে সাবলীল হয়ে উঠবে পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে বিশ্ব। ইউক্রেনের শহর সুমিতে এখনও আটকে আছে অনেক ভারতীয় ছাত্র। প্রায় সাতশোর বেশি ভারতীয় সেখানে আটকে আছে, চলছে গোলাবর্ষণ। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে পশ্চিম সীমান্তে সুমি থেকে সরিয়ে পোলতাভা শহরের নিয়ে জাওয়ার জন্য ক্যাম্পিং চলছে। বিধ্বস্ত সুমিতে আটকে পড়া ভারতীয়দের জন্য ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতের, যদিও বারবারই ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের কাছেই ভারতীয় ছাত্রদের সরিয়ে আনার বলা হয়েছিল। স্থল ও আকাশ পথে হামলার শিকার হয়েছে ইউক্রেনের শহর সুমি। ঘটনায় ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানান,সুমি থেকে হলুবিভকা এবং লোকভিটসিয়া মধ্য ইউক্রেনের পোলতাভা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সুমি শহর থেকে সকাল দশটা যাত্রা শুরু করা হবে। তিনি আরও জানান, আগে সুমিতে আটকে পড়া পড়ুয়াদের সরাতে ব্যর্থ হয়েছে। সোমবার যদিও রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। নাগরিকদের জন্য করিডোর খুলেছিল, কিন্তু ইউক্রেন এই প্রস্তাব গ্রহণ করেননি কারণ এই করিডোর গুলো শুধুমাত্র রাশিয়ান অঞ্চলের দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাই যে রুট এখন দেখা যাচ্ছে তা রাশিয়া এবং প্রতিবেশী রাষ্ট্র বেলারুশের দিকে। কিয়েভ থেকে রাশিয়ান ফেডারেশন, বেলারুশ প্রজাতন্ত্রের অঞ্চল হয়ে গোমেল শহর পর্যন্ত, তারপর বেলারুশ প্রজাতন্ত্রের অঞ্চল হয়ে চেরনিগোভ হয়ে গোমেল পর্যন্ত। আর সুমি থেকে দুটি রুট দিয়ে পোলতাভা ও রাশিয়ান ফেডারেশনের অঞ্চল বেলগোরোড পর্যন্ত। খারকিভ থেকে রাশিয়ান ফেডারেশনের অঞ্চল বেলগোরোড। মারিউপোল থেকে রাশিয়ান ফেডারেশনের দুটি অঞ্চল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+