টিপ্রামোথাই প্রধান কাঁটা বামেদের, আবার টিপ্রামোথাই ‘বন্ধু’! অদ্ভুত সমীকরণ ত্রিপুরা নির্বাচনে
সম্প্রতি ত্রিপুরার আদিবাসী এলাকায় টিপ্রামোথা উপজাতি ভোটব্যাঙ্কে প্রাধান্য নিয়েছে। উপজাতি ভোট আগেই সিপিএমের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
২০১৮-য় সিপিএমের গড় ছিনিয়ে নিয়েছিল বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। এবার সেখানে আইপিএফটির ক্ষমতা খর্ব করে উত্থান হয়েছে প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার টিপ্রামোথার। সেই নিরিখে বামেদের প্রধান কাঁটা এখন তারাই। আবার তারাই একাধারে বন্ধ হয়ে উঠেছে সিপিএমের।

ত্রিপুরায় এবার এক অদ্ভুত সমীকরণ
ফলে ত্রিপুরায় এবার এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। বিজেপির পাঁচ বছরের অপশাসন দূর করতে জোট বেঁধেছে বাম ও কংগ্রেস। টিপ্রামোথা তাদের সঙ্গে জোট না করলেও কিছু কিছু আসনে তাঁরা বাম-কংগ্রেসের সহায়ক হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যেমন, সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কেন্দ্রে টিপ্রামোথা কোনও প্রার্থী দেয়নি।

উপজাতি ভোটে প্রভাব টিপ্রামোথার
সম্প্রতি ত্রিপুরার আদিবাসী এলাকায় টিপ্রামোথা উপজাতি ভোটব্যাঙ্কে প্রাধান্য নিয়েছে। উপজাতি ভোট আগেই সিপিএমের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপর পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৮ সালের বিজেপির জোটসঙ্গী আইপিএফটির দিকে ঘুরে যায় উপজাতি ভোট। এখন কংগ্রেস ছেড়ে টিপ্রামোথা গড়ে তোলা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার দিকে ঢলেছেন আদিবাসীরা।

প্রাধান্য থাকবে টিপ্রামোথারই
প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার টিপ্রামোথা ত্রিপুরা উপজাতি পরিষদের ভোটে প্রভূত সাফল্য পেয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, এবার টিপ্রামোথাই পাহাড়ি এলাকার উপজাতি ভোটের দখল নেবে। সেক্ষেত্রে উপজাতি এলাকার ২০টি আসনে প্রাধান্য থাকবে টিপ্রামোথারই।

আদিবাসী ভোট কি আদৌ ফিরবে
এই পরিস্থিতিতে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি টিপ্রামোথা। ফলে এখানে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হবে জোট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর। বাম-কংগ্রেসের জোট আবার জিতেন্দ্র চৌধুরীকে অঘোষিত মুখ্যমন্ত্রী মুখ করেছে। কিন্তু তাতে আদিবাসী ভোট কতটা ফেরানো যাবে, তা নিশ্চিত নয় তৃণমূল।

ত্রিপুরায় সিপিএমের আদিবাসী মুখ
ত্রিপুরা সিপিএমের সবথেকে বড় নেতাদের মধ্যে একজন ছিলেন দশরথ দেব। তিনি ছিলেন একজন উপজাতীয় নেতা। ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁর স্থলাভিষিক্ত হয়ে মানিক সরকার ২০ বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন।

বামেরা ২১ থেকে আসন গণনা করত
আর ২৫ বছর ত্রিপুরা রাজ্যের উপজাতীয় অঞ্চলগুলি বামদের দুর্গ হিসেবে পরিচিত ছিল। উপজাতি অঞ্চলে এতটাই বামেদের প্রভাব ছিল যে, বামেরা ২১ থেকে আসন গণনা শুরু করত। মানে ২০টি উপজাতীয় অধ্যুষিত আসনে তাদের জয় ছিল নিশ্চিত। কিন্তু ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি জোট ২০টির মধ্যে ১৮টি আসনে জিতেছিল।

‘বন্ধু’ টিপ্রামোথা বামেদের কাঁটা
সিপিএম চাইছে সেই ঘাঁটি ফিরে পেতে। কিন্তু এখন সেখানে বিজেপি নয়, 'বন্ধু' টিপ্রামোথা তাদের কাঁটা। টি্প্রামোথার ক্রমবর্ধমান প্রভাবে বামেরা এবারও উপজাতি এলাকায় দাঁত ফোটাতে পারবে কি না সন্দেহ। এখন সিপিএমের রাজ্য সম্পাদকের আসনেও টিপ্রামোথার ধরনা ধরতে হয়েছে বাম-কংগ্রেস জোটকে। জিতেন্দ্র চৌধুরীকে মুখ বানালেও এককভাবে আশার আলো দেখছে না তারা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications