Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PAN-Aadhaar লিঙ্ক করার চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে! কীভাবে করবেন এই কাজ?

PAN-Aadhaar linking deadline: শেষ হচ্ছে প্যান এবং আধার লিঙ্ক করানোর চূড়ান্ত সময়সীমা। আজ শুক্রবার রাত ১২ টার মধ্যেই আধার এবং প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে। আর তা না করা হলে প্যান কার্ড আর বৈধ থাকবে না।

কোনও ভাবেই প্যান কার্ডের আর কোনও ব্যবহার করা যাবে না। এমনকি সমস্ত সুবিধাও (PAN-Aadhaar Linking) আর মিলবে না। ফলে হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে! ফলে দ্রুত প্যান এবং আধার লিঙ্ক করানোর কথা বলা হয়েছে।

PAN-Aadhaar লিঙ্ক করার চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে!

জরিমানা হিসাবে দিতে হবে ১০০০ টাকা

প্যান কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ! এমনকি যে কোনও ধরনের লোন নেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ। তবে এখনও যদি প্যান এবং আধার লিঙ্ক (PAN-Aadhaar Linking) করেন তাহলে জরিমানা দিতে হবে।

লেট ফিস পেমেন্ট হিসাবে ১০০০ টাকা দিতে হবে। আর এই পেমেন্ট করার পরেই আধার এবং প্যান লিঙ্ক করার সুবিধা মিলবে। তবে আজ শুক্রবারের পর লিঙ্কের সময়সীমা বাড়ানো হবে কিনা তা স্পষ্ট নয়।

আয়কর রিটার্ন ফাইল করার ডেডলাইন ৩১ জুলাই

তবে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আধার এবং প্যান কার্ডের লিঙ্ক (PAN-Aadhaar Linking) করার সময়সীমা আরও বাড়ানো হতে পারে। আর এই সময়সীমা বাড়ানো না হলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আয়কর রিটার্ন ফাইল করার ডেডলাইন ৩১ জুলাই। আর এই অবস্থায় ৩০ জুন এই সময়সীমা যদি শেষ করে দেওয়া হয় তাহলে করদাতাদের নানা রকম সমস্যা হতে পারে। এই অবস্থায় আরও চার মাস এই সময়সীমা বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা।

কীভাবে প্যান এবং আধার লিঙ্ক করবেন?

হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময়! নতুন করে সময়সীমা শেষমেশ সরকার বাড়ায় কিনা সেদিকেই নজর সবার। তবে এখনও যদি প্যান এবং আধার লিঙ্ক (PAN-Aadhaar Linking) না করানো হয় তাহলে তা এখনই করে নেওয়ার কথা বলা হচ্ছে।

আর এজন্যে আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in - ক্লিক করতে বলা হয়েছে। আর ওই ওয়েবসাইটে বিস্তারিত ভাবে বলা হয়েছে কীভাবে প্যান আধার লিঙ্ক করাতে হবে। এছাড়াও এসএমএসের মাধ্যমেও এই লিঙ্কের কাজ করা যাবে।

বলে রাখা প্রয়োজন, সিদ্ধান্ত অনুযায়ী দেশের স্বমস্ত নাগরিককে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করাতেই হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+