পরিবারের সঙ্গে শেষ সাক্ষাৎ নিয়ে নির্ভয়া কাণ্ডের দোষীদের চিঠি তিহার জেলের
নির্ভয়া কাণ্ডে ৪ সাজাপ্রাপ্তের ফাঁসির তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। এবার মৃত্যুর আগে তাদের শেষ ইচ্ছা হিসাবে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাতের তারিখ জানাতে বলে তিহার জেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, তিহার জেল কর্তৃপক্ষ ৪ দোষী ফাঁসির আগে কবে শেষবারের মত পরিবারের সঙ্গে দেখা করতে চায় তার তারিখ জানানোর জন্য ইতিমধ্যেই একটি চিঠি দিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এদিকে ১লা ফেব্রুয়ারি ফাঁসি ঘোষণার আগে মুকেশ এবং পবন পরিবারের সঙ্গে দেখা করেছিল। এবার অক্ষয় এবং বিনয়ের আবেদন অনুযায়ী শেষবারের মতো তাদের পরিবারের সঙ্গে দেখা করার ক্ষেত্রে সম্মতি দেয় জেল।
ইতিমধ্যেই আগামী ৩-রা মার্চ নির্ভয়া কাণ্ডের দোষীদের জন্য ফাঁসির নতুন তারিখ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার ফাঁসির পরোয়ানা জারির নতুন দিন ধার্য হওয়ার পর শেষবারের জন্য পরিবারের সঙ্গে দেখা করতে কারা ইচ্ছুক তা জানতে চাওয়া হয় চার আসামীকেই চিঠি দিয়ে। জানুয়ারি মাসেও তাদের ফাঁসির আগে শেষবার পরিবারের লোকের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছিল।
এদিকে নির্ভয়ার চার ধর্ষকই ফাঁসি এড়াতে কোনও সুযোগই হাত ছাড়া করতে চাইছে না। ডিসেম্বর থেকেই চলছে নানা রকম কৌশল। অন্যদিকে প্রত্যেকেরই প্রাণ ভিক্ষার আবেদন ফিরিয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি দিনদুয়েক আগেই নতুন রায়ে দোষীদের ফাঁসি নিশ্চিত করেছে দিল্লি আদালত। আগামী ৩রা মার্চ সকাল ছটায় চারজনকেই ফাঁসি কাঠে তুলতে চলেছে তিহার জেল কর্তৃপক্ষ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications