বাটমালুতে সেনার সঙ্গে সংঘর্ষে মৃত ৩ জঙ্গি! মৃত্যু হয়েছে এক সাধারণ মানুষের, আহত ১ সিআরপিএফ জওয়ান
জম্মু ও কাশ্মীরের বাটমালুতে সেনা-জঙ্গি সংঘর্ষ। বৃহস্পতিবার ভোরে এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মারা যায় তিন জঙ্গি। এক সিআরপিএফ জওয়ান এই গুলিযুদ্ধে আহত
জম্মু ও কাশ্মীরের বাটমালুতে সেনা-জঙ্গি সংঘর্ষ। বৃহস্পতিবার ভোরে এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মারা যায় তিন জঙ্গি। এক সিআরপিএফ জওয়ান এই গুলিযুদ্ধে আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি যুদ্ধের সময় এর মধ্যে পড়ে এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে।

এলাকায় চলছে অভিযান
নিরাপত্তা বাহিনীর তরফ থেকে মৃত জঙ্গিদের পরিচয় প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, এলাকায় এখনও অভিযান চলছে।

ভোর রাত থেকে এনকাউন্টার
নির্দিষ্ট সূত্রে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। শ্রীনদরের বাটমালুর ফিরদৌসিবাদে অভিযান চলে। তল্লাশি অভিযান শুরু হতেই হামলা চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

সংঘর্ষ নিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ
সংঘর্ষ নিয়ে জম্মু ও কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, তিন জঙ্গির মৃত্যু হয়েছে। অন্যদিকে স্থানীয় এক মহিলারও মৃত্যু হয়েছে। সিআরপিএফ-এর এক ডেপুটি কমান্ডান্ট আহত হয়েছেন গুলিতে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কৌশর নাম এক মহিলার গুলির আঘাত লেগেছিল। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

জঙ্গি সমস্যা কমেছে ৫৪ শতাংশ
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংসদে জানানো হয়েছে, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা ৫৪ শতাংশ কমেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি জানিয়েছেন, ২০১৯-এর ৫ অগাস্ট থেকে ২০২০-র ৯ সেপ্টেম্বরের জম্মু ও কাশ্মীরে ২১১ টি হামলার ঘটনা ঘটেছে। ২০১৮ থেকে ২০১৯-এর ওই সময়ের মধ্যে হামলার সংখ্যাটা ছিল ৪৫৫।












Click it and Unblock the Notifications