লকডাউনেও জঙ্গি হামলা কাশ্মীরে, শহিদ তিন সিআরপিএফ জওয়ান
দেশ ও বিশ্বজুড়ে করোনা প্রকোপ ছড়িয়ে পড়ছে। তব এর মধ্যেই জঙ্গিদের হামলা জারি। এদিন কাশ্মীরের সোপোরে পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের উপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এদিন প্রাণ হারান অন্তত তিনজন সিআরপিএফ জওয়ান। জঙ্গিদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ও সেনা।

সারা দেশের মতো জম্মু ও কাশ্মীরেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে। লকডাউনের জেরে সেখানেও গৃহবন্দি অবস্থায় কাটাচ্ছেন স্থানীয় মানুষজন। এরই মধ্যে আবার সন্ত্রাস হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা, এই খবর পেয়েই সতর্ক হয়ে যায় নিরাপত্তাবাহিনী।
এদিকে কয়েকদিন আগেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এক গ্রেনেড হামলায় প্রাণ হারায়েছিলেন এক সিআরপিএফ জওয়ান, জখম হন আরও একজন। তবে হামলাকারী জঙ্গিকে ধরা সম্ভব হয়নি। সন্দেহভাজন জঙ্গির খোঁজে এলাকাজুড়ে তল্লাশি জারি রয়েছে।
কয়েকদিন আগেই কয়েকজন জঙ্গি উপত্যকা এলাকায় হামলা চালানোর ছক করছে এই খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তারপরেই হার্ডমান্ডগুড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় নিকেশ হয় ২ জঙ্গি।












Click it and Unblock the Notifications