এবার এনডিএর মহাবিজয় হয়েছে, শরিকদের বার্তা দিলেন নরেন্দ্র মোদী

দিল্লিতে জোট সরকার গঠনের তোড়জোড় শেষ পর্যায়ে। আজ শুক্রবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের প্রস্তাব দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে এনডিএ জোটের নেতা ঘোষণা কর হল। এনডিএর মহাবিজয় হয়েছে। দাবি করলেন নরেন্দ্র মোদী।

আবেগঘন হয়ে পড়লেন নরেন্দ্র মোদী। গুরুদায়িত্ব তাঁর কাঁধে দেওয়া হল৷ সেজন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, যাঁরা ভোটে জিতে এসেছেন, তাঁদের সকলে অভিনন্দন জানালেন মোদী। এনডিএ শরিকদের সামনে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী। সংবিধান সদনে এদিন বেলায় বক্তব্য রাখলেন মোদী।

Narendra Modi

নরেন্দ্র মোদীর মুখে এবার জোট বন্ধনের কথা৷ গত তিন দশক ধরে এই এনডিএ জোট হয়েছে। দেশের মধ্যে সব থেকে সফল জোট এই এনডিএ। জোর গলায় এই দাবি করলেন মোদী৷ এবার শরিকদের সঙ্গে বিশ্বাস আরও মজবুত, জোরালো হল৷ এই কথা শোনা গেল মোদীর মুখে।

এনডিএ কেবল সরকার চালাবে না। এনডিএ দেশকে আগামী দিনে সামনে এগিয়ে নিয়ে যাবে। এনডিএ দেশের মধ্যে অর্গানিক এলায়েন্স। দাবি করলেন মোদী৷ শুধু তাই নয়, মোদী টেনে আনলেন অটল বিহারী বাজপেয়ী, প্রকাশ সিংহ বাদল, জর্জ ফার্নান্ডেজ, বাল ঠাকরের নাম। কারণ, তাঁদের হাত ধরেই এই এনডিএ শুরু হয়েছিল।

এবার শরিকদের সঙ্গে আরও বেশি সম্পর্ক বিজেপির মজবুত হল। আগামী ১০ বছরে ভালো সরকার, মহিলাদের জীবনের উন্নতি, বিকাশ, সমাজের আর্থিক উন্নয়নের কাজ হবে। মানুষের জীবনযাত্রার উপর সরকারি প্রভাব কমানোর চেষ্টা করা হবে৷ বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তব করার লক্ষ্যে আরও এগিয়ে যেতে হবে। সকলের সম্মতিতে ভালো প্রশাসন তৈরি করতে হবে৷ এই কথা বলেন মোদী।

এনডিএ ১০ টি রাজ্য আদিবাদী অধ্যুষিত৷ তার মধ্যে সাতটি রাজ্যে এনডিএ আছে। আমাদের সবার কাছের কেন্দ্রবিন্দু হল গরিবের কল্যাণ। সুশাসনই এনডিএর মূলমন্ত্র। সর্বসম্মতিক্রমে এনডিএ সামনে এগোবে। এই কথা জোর গলায় বলেছেন নরেন্দ্র মোদী। সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতা দরকার। এটাই গণতন্ত্রের নিয়ম। দাবি করলেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+