বিয়ের পর স্ত্রীর পদবী গ্রহণ করে তাক লাগালেন স্বামী

শুধু এদেশ নয়, সারা পৃথিবীতেই বিয়ের পর সমস্ত স্ত্রীকে নিজের নামের পাশে জুড়ে ফেলতে হয় তাঁর স্বামীর নামের পদবী। এই ছক ভাঙলেন মুম্বইয়ের অভিষেক

শুধু এদেশ নয়, সারা পৃথিবীতেই বিয়ের পর সমস্ত স্ত্রীকে নিজের নামের পাশে জুড়ে ফেলতে হয় তাঁর স্বামীর নামের পদবী। স্ত্রীকে ছেড়ে দিতে নিজের পুরনো পদবী, বলা ভালো হয় তাঁর আত্মপরিচয়ের একটা বড় অংশ। কিন্তু এবার এই প্রথা পাল্টে স্ত্রীয়ের পদবী গ্রহণ করলেন এক ব্যক্তি। ঘটনা মুম্বইয়ের।

চিরাচরিত প্রথা ভেঙে এবার স্ত্রীর পদবী গ্রহণ করলেন মুম্বইয়ের অভিষেকা মান্ডে। বিয়ের পর স্ত্রী কারমিনকে বিয়ে করে , কারমিনের পদবী ভোটকেও নিজের নামের পদবীর পাশে লাগিয়েছেন। ফলে অভিষেকের পরিচয় এখন অভিষেক মান্ডে ভোট।

বিয়ের পর স্ত্রীর পদবী গ্রহণ করে তাক লাগালেন স্বামী

৪ বছর আগে বিয়ে করেন কারমিন ও অভিষেক। কোনও রকমের হইচই না করে বিয়ের সময়ে সবার অজান্তে নিজের নামের পাশে স্ত্রী কারমিনের পদবীকে জুড়ে দেন। আর সেবিষয়ে বাবা মাকে জানান, মধুচন্দ্রিমা সেরে আসার পর।

উল্লেখ্য,কারমিন পার্সি আর অভিষেক হিন্দু, মরাঠি। অভিষেকের তুলনায় বয়সেও কারমিন বড়, তাঁর রোজগার বেশি। পারিবারিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুরোপুরি আলাদা হলেও তা তাঁদের ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। আর এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে, সমাজের তোয়াক্কা না করে অভিষেকের সাহসী পদক্ষেপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+