ব্রিজ থেকে নদীতে বাস, মহারাষ্ট্রে মৃত ১৩
মহারাষ্ট্রের কোলাপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনা। ব্রিজ থেকে বাস নদীতে পড়ে যাওয়ায় ১৩ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন।
মহারাষ্ট্রের কোলাপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনা। ব্রিজ থেকে বাস নদীতে পড়ে যাওয়ায় ১৩ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার রাত ১১.৪৫। মুম্বই থেকে প্রায় ৩০০ কিমি দূরে, মহারাষ্ট্রের কোলাপুরের শিবাজী ব্রিজ থেকে মিনি বাস পড়ে যায় পঞ্চগঙ্গা নদীতে। কোলাপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা। বাসটি গণপতিপুলে থেকে পুনে যাচ্ছিল। বাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধার কাজে হাত লাগায় পুলিশ ও দমকল। উদ্ধার করা হয় ১১ বাসযাত্রীর দেহ। ৪ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে একজন হাসপাতালে মারা যান। পরে এক শিশুর দেহও উদ্ধার করা হয়।
12 dead and 3 injured after a mini bus fell into a river in Maharashtra’s Kolhapur pic.twitter.com/IcTP5JxRuA
— ANI (@ANI) January 27, 2018












Click it and Unblock the Notifications