‌ভ্যালেন্টাইনস ডে উদযাপন করার কথা ভাবছেন, এঁদের থেকে সাবধান!

‌ভ্যালেন্টাইনস ডে উদযাপন করার কথা ভাবছেন, এঁদের থেকে সাবধান!

ভ্যালেন্টাইনস ডে আসার আগেই প্রত্যেক বছরই নীতি পুলিশদের দৌরাত্ম্য দেখা যায়। এ বছরও তার ব্যতিক্রম হবে না। দু’‌দিন আগেই তামিলনাড়ুর কোয়েম্বাটোরে হিন্দু সেনারা প্রেম দিবসের শুভেচ্ছা কার্ড ছিঁড়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস দিবসের দিন প্রেমিক যুগলদের অশ্লীলতার বিরুদ্ধে হিন্দু সেনাদের সতর্কতা ছিল।

‌ভ্যালেন্টাইনস ডে উদযাপন করার কথা ভাবছেন, এঁদের থেকে সাবধান!


প্রকাশ্যে কোনও যুগলকে প্রেম করতে দেখলে এই সংগঠনের কর্মীরা তাদের পুলিশের হাতে তুলে দেবে। হিন্দু সংগঠন দাবি করে যে '‌ভ্যালেন্টাইন ডে পাশ্চাত্য সংস্কৃতি’‌। ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় ধৃত যুগলদের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে এই সংগঠনটি। এই সংগঠনের প্রধান বিষ্ণু গুপ্ত বলেন, '‌আমাদের অবস্থান ধারাবাহিক। আমরা কোনও নতুন কথা বলছি না। শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গীকে ভুলভাবে দেখানো হচ্ছে।’‌

এই সংগঠন প্রেম দিবস উদযাপনে নিষেধাজ্ঞা জারি করার জন্য দিল্লি পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রকেও চিঠি লিখেছে। ১০ ফেব্রুয়ারি এই সংগঠনের পক্ষ থেকে কোয়েম্বাটোর জেলা শাসকের দপ্তরের বাইরে প্রতিবাদ দেখানো হয়। সংগঠনের কর্মীরা ভ্যালেন্টাইনস ডে–এর বিরুদ্ধে স্লোগান দেন এবং ১৪ ফেব্রুয়ারি প্রয়োজনীয় পদক্ষেপের জন্য জেলা শাসকের কাছে দাবি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+