দিল্লিতে তাদের আলাদা সত্তা, ইউপিএ-র সঙ্গে দূরত্ব স্পষ্ট করল শিবসেনা
সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধিতায় রাষ্ট্রপতির কাছে না যাওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল শিবসেনা। প্রসঙ্গত কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে।
সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধিতায় রাষ্ট্রপতির কাছে না যাওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল শিবসেনা। প্রসঙ্গত কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। কিন্তু সেই দলে ছিল না, মহারাষ্ট্র কংগ্রেস জোট সরকারের প্রধান সঙ্গী শিবসেনা। কেন তারা সেখানে বিরোধী নেতাদের সঙ্গে যাবেন, প্রশ্ন তুলেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

শিবসেনা ইউপিএ-র অংশ নয়
মহারাষ্ট্রে কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেসের সঙ্গে জোট বেধে সরকার গঠন করেছে শিবসেনা। কিন্তু দিল্লিতে কংগ্রেস কিংবা ন্যাশনালিস্ট কংগ্রেসকে তারা সঙ্গ দেয়নি। এপ্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, দিল্লিতে তাদের অন্য পরিচিতি রয়েছে। শিবসেনার মউখপত্র সামনার সম্পাদক সঞ্জয় জানিয়েছেন, তারা এনডিএ থেকে বেরিয়ে গেলেও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র অংশ নয়।

লোকসভায় শিবসেনা ছিল নাগরিকত্ব বিলের পক্ষে
লোকসভায় শিবসেনা ভোট দিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে। রাজ্যসভায় তারা কোনও পক্ষেই ভোট দেয়নি। বলা ভাল তারা ভোটদানে অনুপস্থিত ছিল। কিন্তু মহারাষ্ট্রে তাদে জোট সঙ্গী কংগ্রেস বিরুদ্ধে ভোট দিয়েছিল। শিবসেনা জানিয়েছে, প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত সেখানকার সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার পক্ষেই শিবসেনা।

বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের সঙ্গে বিরোধিতা
রাহুল গান্ধী যখন বীর সাভারকারকে আক্রমণ করেছিলেন, তখন তার সমালোচনা করেছিল শিবসেনা। বরং সাভারকারকে ভারতরত্ন দেওয়ার দাবি করেছে তারা। আবার যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাথে যায় কংগ্রেসের নেতৃত্বে প্রতিনিধিদল, তাতে হাজির থাকেনি শিবসেনা।

ভবিষ্যতেও স্বাধীন অবস্থান নেবে শিবসেনা
সঞ্জয় রাউত জানিয়েছেন, ভবিষ্যতেও স্বাধীন অবস্থান নেবে শিবসেনা। তবে শিবসেনা যে এরকম স্বাধীন অবস্থান নিতে পারে, শিবসেনার সঙঅগে আলোচনার সময় অনুমান করতে পেরেছচিল কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেস।












Click it and Unblock the Notifications