গণতন্ত্র বলে কিছু নেই! পাতিয়ালা জেল থেকে মুক্তির পরে বিস্ফোরক নভজ্যোত সিং সিধু
অবশেষে পাতিয়ালা জেল থেকে মুক্তি পেলেন নভজ্যোত সিং সিধু। পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধান গত ১০ মাস জেলেই কাটিয়েছেন। এদিন নীল কুর্তা ও পাগড়ি পরে হাতে একটি বই নিয়ে সিধু পাতিয়ালা জেল থেকে বেরিয়ে আসেন। এদিন সিধুকে স্বাগত জানাতে পাতিয়ালা জেলের বাইরে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কংগ্রেস নেতা ও সমর্থক।
|
পাতিয়ালা জেলের বাইরে উচ্ছ্বাস
পাতিয়ালা জেলের বাইরে কংগ্রেস নেতা ও সমর্থকরা নভজ্যোত সিং সিধু জিন্দাবাদ স্লোগানও দেন। ৫৯ বছর বয়সী এই রাজনীতিককে স্বাগত জানাতে জেলের বাইরে ঢোলও বাজানো হয়। সিধুকে স্বাগত জানাতে জেলের বাইরে ভক্ত ও সমর্থকদের অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়।
|
গণতন্ত্র বলে কিছু নেই
সিধুকে স্বাগত জানাতে সিধুর সমর্থকরা পাতিয়ালা শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছু পোস্টার এবং হোর্ডিং লাগিয়েছিল। সিধুর মুক্তিতে দলের কর্মীরা বেশ উচ্ছ্বসিতও। জেল মুক্তির পরে সিধু বলেন গণতন্ত্র বলে কিছু নেই। কেউ যদি পঞ্জাবকে দুর্বল করার চেষ্টা করে, তবে সেই দুর্বল হয়ে পড়বে বলেও মন্তব্য করেন সিধু।

১৯৮৮ সালের ঘটনায় কারাদণ্ড
১৯৮৮ সালে ৬৫ বছর বয়সী গুরনাম সিং-এর মৃত্যুর ঘটনায় রাজ্য কংগ্রেসের প্রাক্তন প্রধানকে সুপ্রিম কোর্ট এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিল। যার জেরে গত বছরের ২০ মে জেলে গিয়েছিলেন সিধু। তাঁর আইনদীবী জানিয়েছেন, কারাবাসের সময় ভাল আচরণের কারণে সময়ের আগেই মুক্তি দেওয়া হয়েছে সিধুকে।
|
জেলমুক্তির ঘটনা শুক্রবার সামনে আসে
প্রসঙ্গত শুক্রবার তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে জানানো হয়েছিল শনিবার জেলমুক্তি হচ্ছে সিধুর। তাঁর অনুপস্থিতিতে এই অ্যাকাউন্ট চালনা করত তাঁর দলের বেশ কয়েকজন সদস্য। শুক্রবার সিধুর আইনজীবী জানিয়েছিলেন, সিধুর পরিবারের সদস্যরা জেল কর্তৃপক্ষের থেকে সিধুর মুক্তির ব্যাপারে তথ্য পেয়েছেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications