মধ্যপ্রদেশে কৃষক আন্দোলনে শত্রুঘন সিনহা, যশবন্ত সিনহা এবং প্রবীন তোগাড়িয়াও!
মধ্য প্রদেশের সরকারি কর্তারা রবিবার দাবি করেছেন, সবজি বাজারে কৃষকদের প্রতিবাদের কোন প্রভাব নেই, যদিও কৃষকরা ভিন্ন চিত্রই দেখাচ্ছেন।
মধ্যপ্রদেশে কৃষকদের আন্দোলনে যোগ দিচ্ছেন বিজেপি সাংসদ শত্রুঘন সিনহা, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এবং প্রাক্তন ভিএইচপি নেতা প্রবীন তোগাড়িয়াও। আগামী ৮ জুন মান্দসৌরে 'ধিক্কার দিবস' কৃষকদের ধিক্কার দিবস কর্মসুচীতে অংশ নেবেন তাঁরা। ৬ জুন মান্দসৌরে আসছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীও। কৃষক হত্যার দিনটিকে স্মরণ করতে সেখানে তিনির সমাবেশ করবেন।

গত শুক্রবার থেকে কৃষি পন্যের লাভজনক দাম ও কৃষি ঋণ মকুবের দাবিতে ৮টি রাজ্যে ১০ দিনের বিক্ষোভ প্রদর্শন কর্মসুচী নিয়েছেন কৃষকরা। এই আন্দোলনের কেন্দ্রে মধ্যপ্রদেশ রাজ্য। গত বছর ৬ জুন মধ্যপ্রদেশের মান্দসৌরেই আন্দোলনরত কৃষকদের উপর পুলিশ গুলি চালানোয় মৃত্যু হয়েছিল ৬ কৃষকের। সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। গত বছরের সেই আন্দোলনকে মাথায় রেখে মধ্যপ্রদেশে কৃষকরা 'গাঁও বনধ' পালন করছেন। কৃষকরা কৃষিজাত পন্য নিয়ে বাজারে আসছেন না বিক্রি করতে।
রাষ্ট্রীয় কিষাণ মজদুর মহাসঙ্ঘের সভাপতি শিবকুমার শর্মার অভিযোগ জোর খাটিয়ে 'গাঁও ব নধ' আন্দোলন ভাঙার চেষ্টা করছে পুলিশ তথা রাজ্য সরকার। তিনি বলেন, 'গাঁও বনধ আন্দোলন চলছে, কৃষকরা কেউ গ্রামের বাইরে আসছেন না। তবে পুলিশ কৃষকদের যেন তেন প্রকারে গ্রামের বাইরে বার করার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জাল ভিডিও ছড়ানো হচ্ছে। যেখানে দেখানো হচ্ছে কৃষকরা আন্দোলনে অংশ নিচ্ছেন না।'
একদিন আগেই মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী বালাকৃষ্ণ পতিদার দাবি করেছিলেন, 'আজ জুনের ২ তারিখ। কোথায় ধর্মঘট হচ্ছে? কোনও কৃষক ধর্মঘটে অংশ নিচ্ছেন না। কারণ তাঁরা মুখ্যমন্ত্রীর দেওয়া প্রকল্পগুলি নিয়ে অত্যন্ত খুশি । তাঁরা বিশ্বাস করেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার তাঁদের সমস্যা সমাধান করবে।' শিবকুমার শর্মার দাবি সবজির জোগানে ঘাটতি পড়ায় শহুরে এলাকায় সবজির দাম বাড়ছে।
একথা মানতে নারাজ মান্দসৌরের কৃযক মাণ্ডির ইন্সপেক্টর সমীর দাস। তাঁর পাল্টা দাবি, সবজির জোগান স্বাভাবিকই আছে। একই সুর শোনা গিয়েছে ভোপাল কৃষি উপাজ মান্ডির সেক্রেটারি বিনয় প্রকাশ পাতেরিয়ার গলাতেও। তিনি জানান, রবিবার ছুটির দিনে মান্ডি বন্ধ থাকে। তাও স্থানীয় কৃষি বাজারে ২৫০০ কুইন্টল শাকসব্জি এসেছে। চলমান আন্দোলনের কোনও প্রভাব পড়েনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications