হাথরসের ঘটনার পরেই থেমে নেই মধ্যপ্রদেশ, রাজস্থান! একের পর এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

হাথরসের ঘটনা থেকে উত্তরপ্রদেশ আদৌ শিক্ষা নিয়েছে কিনা তা পরে জানা যাবে। কিন্তু গত তিনদিনে মধ্যপ্রদেশ ও রাজস্থানের একের পর এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ৩ দিনে রাজস্থানের বারাং-এ দুই নাবালিক

হাথরসের ঘটনা থেকে উত্তরপ্রদেশ আদৌ শিক্ষা নিয়েছে কিনা তা পরে জানা যাবে। কিন্তু গত তিনদিনে মধ্যপ্রদেশ ও রাজস্থানের একের পর এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ৩ দিনে রাজস্থানের বারাং-এ দুই নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে মধ্যপ্রদেশে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

রাজস্থানের বারান-এ গণধর্ষণের অভিযোগ

রাজস্থানের বারান-এ গণধর্ষণের অভিযোগ

১৩ ও ১৫ বছরের দুই নাবালিকাকে কংগ্রেস শাসিত রাজস্থানের বারান থেকে অপহরণ করে জয়পুর ও কোটায় নিয়ে যাওয়া হয়। এরপর তিনদিন ধরে দুই বোনকে গণধর্ষণ করা হয়। পরিবার দাবি করেছেন, পুলিশে অভিযোগ জানাতে তাঁদেরকে ভয় দেখানো হচ্ছে।

পুলিশের দাবি ধর্ষণ হয়নি

পুলিশের দাবি ধর্ষণ হয়নি

যদিও পুলিশের দাবি, দুই নাবালিকা বয়ানে ধর্ষণের অভিযোগ করেনি। এই ঘটনায় নাবালকরা যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। ১৮ সেপ্টেম্বর অপহরণ করার পর ২১ সেপ্টেম্বর তাদের উদ্ধার করা হয়।

মধ্যপ্রদেশের খারগনের মারুগড়ে নাবালিকা ধর্ষণ

মধ্যপ্রদেশের খারগনের মারুগড়ে নাবালিকা ধর্ষণ

অন্যদিকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের খারগনের মারুগড়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সুপার শৈলেন্দ্র সিং চৌহান জানিয়েছেন, ওই নাবালিকা তার দাদার সঙ্গে রাতে কুঁড়ে ঘরে ঘুমিয়ে ছিল। তিন অভিযুক্ত দুটি মোটর সাইকেলে এসে, নাবালিকাকে তুলে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে চৈনপুর থানা এলাকায়।

পুলিশি তদন্ত শুরু

পুলিশি তদন্ত শুরু

তবে নাবালিকার দাদা গ্রামের সব লোককে ডাকতে ডাকতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ফেলে রেথে যায় মোটর সাইকেল। পুলিশ তদন্ত শুরু করার কথা জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+