Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাশ্মীর থেকে সরানো হল ৭০ জন জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীকে

আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই আবারএ বড় পদক্ষেপ করল সরকার। কাশ্মীরের কারাগারে বন্দি দাগী জঙ্গি এবং উগ্র বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে আনা হল আগ্রার জেলে।

কাশ্মীর ইস্যুতে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই আবারও বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। কাশ্মীরের কারাগারে বন্দি দাগী জঙ্গি এবং উগ্র বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে আনা হল আগ্রার জেলে। সূত্রের খবর প্রায় ৭০ জন দুর্ধর্ষ জঙ্গি এবং উগ্র বিচ্ছিন্নতাবাদী বন্দিকে বায়ুসেনার বিমানে এয়ারলিফ্ট করে কাশ্মীর থেকে আগ্রায় নিয়ে আসা হয়েছে।

মোদীর ভাষণের আগেই বড় সিদ্ধান্ত, কাশ্মীর থেকে সরানো হল দুর্ধর্ষ জঙ্গিদের

কাশ্মীরে যাতে কোনও রকম উস্কানিমূলক অশান্তি না ছড়ায় তা নিয়ে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কাশ্মীরের বিভিন্ন কারাগারে যে মোবাইল পৌঁছে যায় এখবর নতুন নয়। ৩৭০ ধারা বিলোপের পর জেলে বন্দি জঙ্গিরা নানা ভাবে উস্কানি দিয়ে অশান্তি ছড়াতে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এই সিদ্ধান্তে ভীষণভাবে হাত রয়েেছ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। এমনই মনে করা হচ্ছে। কারণ ৩৭০ ধারা বিলোপের পর থেকে সেখানে রয়েছেন অজিত ডোভাল। তিনি নিজে সেখানো থেকে কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাঁর নির্দেশ মেনেই কাজ করছেন প্রশাসনিক আধিকারিকরা।

[বন্যা থেকে শুরু করে কাশ্মীরের পরিস্থিতি, একনজরে দিনের সেরা ছবি]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+