বুক পকেটে থাকা মানিব্যাগেই প্রাণ রক্ষা পুলিশ কর্তার
বুক পকেটে থাকা মানিব্যাগেই প্রাণ রক্ষা পুলিশ কর্তার
নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চালাকালীন বুক পকেটে থাকা মানিব্যাগই প্রাণে বাঁচালো এক পুলিশ আধিকারিককে। উত্তরপ্রদেশের নয়া নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন গুলি বিদ্ধ হন বিজেন্দ্র কুমার নামে ওই পুলিশ অফিসার।

ফিরোজাবাদে সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি। ছুটে আসা গুলি প্রথমে তার বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে তাঁর বুকে বসে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে সেই সময় তার বুকপকেটে একটি মানিব্যাগ ছিল বলে জানান ওই পুলিশ কর্মী। তীব্র বেগে ধেয়ে আসা গুলি বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করতে সক্ষম হলেও তার মানিব্যাগে ধাক্কা খায়। এরফলেই প্রাণে বেঁচে যান বিজেন্দ্র।
ভাগ্যের জোরেই এই ঘটনার পর তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে মনে করছেন বিস্মৃত বিজেন্দ্র কুমার। এই প্রসঙ্গে তিনি বলেন, " ফিরোজাবাদের নলবন্দ এলাকায় কর্তব্যরত অবস্থায় কয়েকজন বিক্ষোভকারী ওইদিন আমাদের লক্ষ্য করে গুলি চালায়। ছুটে আসা বুলেটটি আমার বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে জামার পকেটে রাখা ওয়ালেটে আটকে যায়। সেখানে ৪ টি এটিএম কার্ড ছাড়াও কিছু শিব জি এবং সাঁইবাবার ছবি ছিল। এই ঘটনার পর মনে হচ্ছে আমি যেন দ্বিতীয় জীবন ফিরে পেলাম। "
এদিকে উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভের মাঝে একাধিক অশান্তির ঘটনায় মৃতের সংখ্যা ১৮-তে পৌঁছে গেছে। উত্তরপ্রদেশ পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) প্রবীণ কুমার সংবাদমাধ্যমে জানান রাজ্যে একাধিক জায়গায় অশান্তির ঘটনায় ২৬০ জনেরও বেশি পুলিশ কর্মী আহত হয়েছেন। যাদের মধ্যে ৫৭ জন গুলিবিদ্ধ হয়েছেন।
পাশাপাশি শুক্রবার মোজাফ্ফরনগরে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে ২৫ জন পুলিশ হয়েছেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার অভিষেক যাদব। অন্যদিকে, অশান্তি ঠেকাতে বর্তমানে একাধিক জেলায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ করা হয়েছে সরকারি ভাবে।












Click it and Unblock the Notifications