উদ্বেগ বাড়াচ্ছে মুম্বই ও মহারাষ্ট্রের কোভিড গ্রাফ, মৃত বেড়ে ৩৬

উদ্বেগ বাড়াচ্ছে মুম্বই ও মহারাষ্ট্রের কোভিড গ্রাফ, মৃত বেড়ে ৩৬

ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে দেশের করোনা গ্রাফ। চওড়া হচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

মুম্বইতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৭০২। মৃতের সংখ্যা ৬। বিএমসি রিপোর্ট থেকে জানা গেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫,১২৩। মুম্বইয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬,৪২৬।

উদ্বেগ বাড়াচ্ছে মুম্বই ও মহারাষ্ট্রের কোভিড গ্রাফ, মৃত বেড়ে ৩৬


বুলেটিন অনুসারে জানা গিয়েছে, মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় ৬৩,০৩১ জন করোনা পরীক্ষা করেছেন। তার মধ্যে কোভিড পজেটিভ হয়েছেন ১৩,৭০২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লাখের নীচে নেমেছে। একদিন আগেও করোনার পজেটিভিটির হার ছিল ২৪.৩৮। এখন তা দাঁড়িয়েছে ২১.৭৩। ২০,৮৪৯ রোগীকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ৮৪ শতাংশই উপসর্গবিহীন।

অন্যদিকে, মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা লাগামছাড়া। আজ বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬,৪০৬। মৃত্যু হয়েছে ৩৬ জনের। পাশপাশি রাজ্য সরকার জানিয়েছেন আজ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের খবর পাওয়া যায়নি।

সরকারি তথ্য অনুসারে জানা গিয়েছে, রাজ্যে মোট ১৩৬৭ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ২১৪৫ জন রাজ্য পুলিশ করোনা আক্রান্ত। ২৬৫ জন পুলিশ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল অর্থাৎ বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬,৭২৩। ২৪ ঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ১২,২৯৯। মৃতের সংখ্যা ছিল ৩২ টি। নতুন করে ওমিক্রনে আক্রান্তের হয়েছেন ৮৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, একদিনে ভারতে কোভিড আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। আগের দিনের থেকে প্রায় ২৭ শতাংশ বেশি। পজেটিভ হার বেড়ে হয়েছে ১৩.১১। যা নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমশ।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের অনান্য মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানে তিনি জানিয়েছেন, কনন্টেনমেন ও মাইক্রো কনন্টেনমেন জোনের ওপর বিশেষ নজর দিতে বলেছেন। তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন, ওমিক্রন নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। সাবধানে ও সতর্ক থাকুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+