দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত ১৫ হাজারের বেশি, উদ্বেগ বাড়াচ্ছে কোভিড গ্রাফ

দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত ১৫ হাজারের বেশি, উদ্বেগ বাড়াচ্ছে কোভিড গ্রাফ

ইতিমধ্যে করোনা সংক্রমণে তৃতীয় ঢেউ দেশে আছড়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ, বৃহস্পতিবার দিল্লিতে রেকর্ড ছাড়িয়েছে করোনা গ্রাফ। এখন কোভিড- ১৯ এর রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।

দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত ১৫ হাজারের বেশি, উদ্বেগ বাড়াচ্ছে কোভিড গ্রাফ

করোনা সংক্রমণের এই তৃতীয় ঢেউতে রাজধানী দিল্লি যেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিগত কয়েকদিনে করোনা গ্রাফ যেন তুঙ্গে উঠেছে। এর মধ্যে যেন ভয় ধরাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই ভ্যারিয়েন্ট কোভিড- ১৯ এর অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে বেশি ঝুঁকিপূর্ণ।

নানান সমীক্ষা ও বিশেষজ্ঞদের থেকে জানা যাচ্ছে যে, এই তৃতীয় তরঙ্গে যেসব ব্যক্তিরা আক্রান্ত হয়েছেন তাঁদের উপসর্গ মৃদু। বর্তমানে রাজধানী দিল্লির ইতিবাচকতার হার ১৫.৩৪ শতাংশ। তথ্য অনুসারে জানা গিয়েছে, দিল্লি ২৮ ডিসেম্বর থেকে একদিনে কোভিড আক্রান্ত ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালেও ভর্তির সংখ্যাও অনেক। মোট ১,০৯১ জন কোভিড আক্রান্ত বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার, রাজধানীতে কোভিড কেস প্রায় দ্বিগুণ হয়েছে। মঙ্গলবার যা ছিল ৫,৪৮১। তা বেড়ে হয়েছে ১০,৬৫৫ জন।

যেভাবে করোনা ও ওমিক্রন বেড়ে চলেছে, তা মোকাবিলা করার জন্য দরকার পর্যাপ্ত জনবল। তার জন্য সরকার সমস্ত কর্মকর্তাদের ছুটিও বাতিল করেছেন। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন বলেছেন, দিল্লিতে আপাতত লকডাউনের কোনও সম্ভাবনা নেই। তিনি এও বলেন, দিল্লিতে সবথেকে বেশি করোনা পরীক্ষা করা হয়েছে। AAP সরকার ক্রমাগত কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও বলেন, এই মুহূর্তে দিল্লিতে কোনও লকডাউন হওয়ার সম্ভাবনা নেই। তবে জনস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কিছু বিধিনিষেধের প্রয়োজন। "হাসপাতালের বেশিরভাগ রোগীর হালকা লক্ষণ রয়েছে এবং তাদের অক্সিজেন সহায়তার প্রয়োজন হয় না। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে,"। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আগেই জানিয়েছিলেন, সবথেকে খারাপ ও কঠিন পরিস্থিতিতে প্রতিদিন যদি এক লক্ষ মানুষ কোভিড-১৯এ সংক্রমিত হয়, তার বিরুদ্ধে লড়াই করার পরিকাঠামো দিল্লি সরকারের রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+