মহিলাকে কটূক্তি করে বিতর্কে কর্ণাটকের মন্ত্রী, ইয়েদুরাপ্পার তিরস্কারের পর অবশেষে ভুল স্বীকার
মহিলাকে কটূক্তি করে বিতর্কে কর্ণাটকের মন্ত্রী, ইয়েদুরাপ্পার তিরস্কারের পর অবশেষে ভুল স্বীকার
এক মহিলা কটূক্তি করার সময় এবার হাতেনাতে ধরা পড়লেন কর্ণাটকের মন্ত্রী জে সি মধুস্বামী। সম্প্রতি একটু ভিডিওতে কর্ণাটকের কোলার জেলার এক মহিলাকে কটূ কথা বলতে দেখা যায় তাকে।

তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে
এই ঘটনা সামনে আসতেই তুমুল বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। পাশাপাশি এই এরপরেই ওই মন্ত্রীকে তীব্র ভাবে ভৎসনা ককর্তে দেখা যায় মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে। আগামীতে এই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহারের বিরুদ্ধে মন্ত্রীকে সতর্ক করেন তিনি।ইয়েফারাপ্পার তিরস্কারের পরেই ক্ষমাও চাইতে দেখা যায় মন্ত্রী মধুস্বামীকে।

পাম্প হাউস পরিদর্শনের সময় হেনস্থার শিকার হন ওই মহিলা
অভিযুক্ত মন্ত্রী বুধবার কোলার জেলার কেসি ভ্যালি প্রকল্পের একটি পাম্প হাউস পরিদর্শন করতে যান বলে জানা যায়। সেই সময়ই বেশ কিছু জলাধারের দখল নিয়ে ওই মহিলার সঙ্গে বিতর্কে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে।একইসাথে বল প্রয়োগের মাধ্যমে পুলিশকে ওই সময় ওই জায়গা থেকে সরিয়ে ফেলারও নির্দেশ দেন অভিযুক্ত মন্ত্রী।

প্রতিবাদের ঝড় সোশ্যাল মিডিয়ায়
গোটা ঘটনার ভিডিও সামনে এসে সোশ্যাল মিডিয়া মারফৎ। সেখানে ওই মহিলাকে ঘটনাস্থল থেকে বলপূর্বক সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায় এক পুরুষ পুলিশ কনষ্টেবলকে। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরাও।

মধুস্বামীকে ঘেরাওয়ের পরিকল্পনা কৃষক সংগঠন গুলির
সূত্রের খবর, এদিন পাম্প হাউস পরিদর্শনের সময় মধুস্বামীকে ঘেরাওয়ের পরিকল্পনা করে রাজ্য রায়থা সংঘ এবং হাসিরু সেনে-র মতো কৃষক সংগঠনের সদস্যরা। যদিও পরবর্তীতে পুলিশ তাদের সকলকেই ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়। বড় ধরনের কোনও বিক্ষোভ আটকানো গেলেও এই এই মহিলার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে নাক কাটা যায় মধুস্বামীর।
প্রতীকী ছবি
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications