অ্যাপের মাধ্যমে অনলাইন পরীক্ষার সুপারিশ করেছে সিবিএসই ? আসল সত্যি জানুন
অ্যাপের মাধ্যমে অনলাইন পরীক্ষার সুপারিশ করেছে সিবিএসই ? আসল সত্যি জানুন
করোনা প্রাদুর্ভাব সঙ্গে লকডাউনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের ঘনঘটা। একাধিক বিষয়কে নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্তি। একাধিক সরকারি নির্দেশের পরেও ফেক নিউজের এই বাড়বাড়ন্তকে রোখা যাচ্ছে না। এবার সিবিএসই পরীক্ষা নিয়ে ছড়াল ভুয়ো খবর।

বর্তমানে একাধিক মেসেজে দাবি করা হচ্ছে সিবিএসই অনুমোদিত স্কুলগুলিকে ভি এইচ সফটওয়্যারের একটি অ্যাপ্লিকেশন কিনে অনলাইন পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে যে সিবিএসই বোর্ড ডাঃ সাহিল গেহলটকে এই উদ্দেশ্যে ওএসডি হিসাবেও নিয়োগ করেছে।
সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়া ওই বার্তায় বলা হয়েছে, “ সিবিএসই বোর্ড করোনা সঙ্কটে মহারাষ্ট্রের করুণ পরিস্থিতি সম্পর্কে অবগত। তাই বর্তমানে অনলাইনে পরীক্ষার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইন পরীক্ষার জন্য বোর্ড সফলভাবে ই-পরীক্ষা টেস্টিংও শেষ করেছে। বিশেষ প্রযুক্তিতে বানানো এই সফটওয়্যার টোকাটুকি রুখতে ও পরীক্ষার্থীদের গতিবিধির উপর নজর রাখতেও সক্ষম”। যদিও এই মেসেজটির কোনও সারবত্তা ও ভিত্তি কিছুই নেই বলে সরকারি ভাবে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications