তরকারিতে অতিরিক্ত নুন, স্ত্রীয়ের চুল কেটে ন্যাড়া করে দিল গুজরাতের ব্যক্তি

তরকারিতে অতিরিক্ত নুন, স্ত্রীয়ের চুল কেটে ন্যাড়া করে দিল গুজরাতের ব্যক্তি

খাবারে নুন বেশি হয়ে যাওয়ার কারণে এভাবে নিজের স্ত্রীকে অপদস্থ করল গুজরাতের এক ব্যক্তি। জানা গিয়েছে, ২৮ বছরের মহিলার মাথার চুল কেটে দিয়ে তাঁকে হেনস্থা করে স্বামী। মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে ভাটভা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

তরকারিতে অতিরিক্ত নুন, স্ত্রীয়ের চুল কেটে ন্যাড়া করে দিল গুজরাতের ব্যক্তি


ইমরানের সঙ্গে ৮ বছরের দাম্পত্য ওই মহিলার। তিনি বলেন, '‌আমার স্বামী রাজমিস্ত্রি, জীবিকা নির্বাহের জন্য শ্রমিকের কাজ করে। ৮ মে দুপুর ২টো নাগাদ ইমরান দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ি আসে। আমি ইমরানকে রুটি ও তরকারি দিই। কিন্তু তরকারির স্বাদ পছন্দ হয় না ইমরানের এবং আমি খাবারে অতিরিক্ত নুন দিয়েছি বলে ক্রমাগত অপমান করতে থাকে। আমি তাকে বলি যে আমি অন্য কিছু বানিয়ে দিচ্ছি, কিন্তু তাও আমায় অনবরত হেনস্থা করতে থাকে।’‌

ইমরানের স্ত্রী রিজভানা এরপর বলেন এরপর তাঁর স্বামী খুব রেগে যায় এবং তাঁকে মারতে শুরু করে। এরপর রিজভানা যখন পুলিস ডাকার হুমকি দেয় তখন ইমরান আশপাশ দেখে একটি রেজার নিয়ে আসে। রিজভানা বলেন, '‌কি হচ্ছে তা বোঝার আগেই জোর করে আমায় ধরে, আমার চুল টেনে ধরে এবং নির্দয়ভাবে আমার মাথা ন্যাড়া করতে শুরু করে।’‌ পুরো মাথা কামিয়ে দেওয়ার পরই ইমরান রিজভানকে ছাড়ে। রিজভান এরপর বলেন, '‌আমার চিৎকার শুনে বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই আমায় পুলিশের কাছে যেতে বলেছিল, কিন্তু ঘটনার আকস্মিকতায় আমি খুব আতঙ্কিত ও তটস্থ হয়ে ছিলাম, এই ঘটনার তিনদিন পর আমি পুলিশের কাছে যেতে সক্ষম হই।’‌ পুলিশ ইমরানের বিরুদ্ধে আঘাত করা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+