নবরাত্রিতেই বর্ণাঢ্য রামলীলার আয়োজন অযোধ্যায়! থাকবেন খ্যাতনামা বলিউডি তারকারও
নবরাত্রিতেই বর্ণাঢ্য রামলীলার আয়োজন অযোধ্যায়! থাকবেন খ্যাতনামা বলিউডি তারকারও
ইতিমধ্যেই গত ৫ই অগাস্ট মহাসমারোহে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধাবমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার নবরাত্রিতেই বিশালাকার বর্ণাঢ্য রামলীলার আয়োজন হতে চলেছে অযোধ্যার বুকে।

আমন্ত্রণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে
সূত্রের খবর, দশেরার দিন তথা গোটা নবরাত্রিতেই তারকাখচিত রামলীলা চলবে অযোধ্যায়। যেখানে দেখা যাবে বলিউডের একাধিক খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের উদ্বোধনে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানিয়েছে রামলীলা কমিটি।

করোনা সঙ্কটের জেরে অনুষ্ঠানের ভোলবদল
এদিকে রাম নামে যতই ব্রতী হোন স্বয়ং যোগী আদিত্যনাথ তাও এত সহজে পিছু ছাড়ছে না মারণ করোনা। সূত্রের খবর, করোনা মহামারীর কথা মাথায় রেখেই গোটা অনুষ্ঠান পর্বই ভার্চুয়াল করার কথা ভাবা হচ্ছে। যদিও বিশেষ অতিথিদের জন্য সীমিতি পরিসরে থাকছে সরাসরি এই অনুষ্ঠান দেখার সুযোগ।

কোথায়, কিভাবে দেখা যাবে এই অনুষ্ঠান
রামলীলা কমিটি জানাচ্ছে, তারকাখচিত এই রামলীলা দেখা যাবে দূরদর্শনের পর্দায়। একইসঙ্গে ইউটিউব ও ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেখা এই বর্ণাঢ্য অনুষ্ঠান। সূত্রের খবর, অযোধ্যার এই বিশালাকার রামলীলার অনুষ্ঠানে অংশ নেবেন ভোজপুরী ছবির তারকা ও গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষেণ। দেখা যাবে দিল্লির বিজেপি সাংসদ তথা গায়ক-অভিনেতা মনোজ তিওয়ারিকেও।

১৭ থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত চলবে অনুষ্ঠান
সূত্রের খবর, এই রামলীলা চলবে আগামী ১৭ থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত। মোটের উপর প্রায় ২২ জন খ্যাতনামা বলিউডি তারকা এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। এদিকে এই অনুষ্ঠানে হনুমানের চরিত্রে দেখা যাবে দারা সিং পুত্র বিন্দু দারা সিংকে। এই দারা সিংই বিখ্যাত টেলি ধারাবাহিক ‘রামায়ণ'-এ হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications