লকডাউনে বিদেশে আটকে থাকা প্রবাসী ভারতীয়দের জন্য বেশ কিছু ছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রের
লকডাউনে বিদেশে আটকে থাকা প্রবাসী ভারতীয়দের জন্য বেশ কিছু ছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রের
লকডাউনের কারণে বিদেশে আটকে থাকা প্রবাসী ভারতীয় কার্ডধারী বা ওআইসি কার্ডধারীদের জন্য এবার বেশ কিছু ছাড়ের ঘোষণা করতে দেখা গেল কেন্দ্রকে। তাদের দেশে ফেরার নিয়মের ক্ষেত্রে শিথিলতা আনতেই শুক্রবার ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বেশ কিছু ছাড়ের ঘোষণা করতে দেখা যায়।

ভারতীয় বংশোদ্ভুতদের দেওয়া হয় ওসিআই কার্ড
ওসিআই কার্ডধারী বা প্রবাসী ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে বিমান, জাহাজ ও ট্রেন সফরের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকরী হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সাধারণত ভারতীয় বংশোদ্ভুতদের ওসিআই কার্ড দেওয়া হয়। এরফলে বেশীরভাগ ক্ষেত্রেই বিনা ভিসায় তারা এতদিন ভারতে আসতে পারতেন। কিনতু লকডাউনের ফলেই গত মাস তেকেই অনেক নিয়মে বদল আনে সরকার।

দীর্ঘমেয়াদি ভিসা স্থগিত করায় আগেই ক্ষোভ প্রকাশ ওসিআই কার্ডধারীদের
এদিকে কয়েকদিন আগে দীর্ঘমেয়াদি ভিসা স্থগিত করায় অনেক ইন্দো-আমেরিকান ওসিআই কার্ডধারীকেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। পড়াশোনার জন্য বিদেশ গিয়েছিলেন কিন্তু বর্তমানে অনেকেই দেশে ফিরার জন্য বিমানের টিকিট কাটতে পারছেন বলে অভিযোগ করেছেন।

মূলত কারা পাবেন এই সুবিধা ?
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় বংশোদ্ভূত এবং ওসিআই কার্ডধারী শিশুরা এই সুবিধার আওতায় পড়বেন বলে জানা যাচ্ছে। একইসাথে পরিবারের কারও মৃত্যু বা পারিবারিক কোনও জরুরী দরকারে দেশে ফেরাত ক্ষেত্রে তারা এই সমস্ত সুবিধা গুলি পাবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়। একই সাথে ওআইসি কার্ড ধারী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাদের মা বাবা বর্তমানে ভারতে থাকেন তারাও এই বিশেষ সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে।

৫০ টি দেশ থেকে ভারতে ফিরছছেন প্রবাসী ভারতীয়রা
ইতিমধ্যেই বিদেশে আটকে পড় ভারতীয়দের ফেরাতে বন্দে ভারত মিশনও চালু করেছে সরকার। এই মিশনের মেয়াদ আগামী ১৩ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, প্রায় ৫০ টি দেশ থেকে ভারতীয়দের ফেরাতে এই কাজে আমাগীতে অসমারিক সরকারি বিমান সংস্থাগুলিকেও যুক্ত করা হতে পারে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়ার বহু দেশ, এমনকী বাংলাদেশ ও নেপাল থেকে এয়ার ইন্ডিয়ার বিমান ও নৌসেনার জাহাজে কয়েক হাজার ভারতীয়কে দেশে ফেরানোর কাজ চলছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications