দেশের ৫০ লক্ষ হকারের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর, বরাদ্দ ৫ হাজার কোটি
দেশের ৫০ লক্ষ হকারের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর, বরাদ্দ ৫ হাজার কোটি
লকডাউনের মাঝে দেশের আর্থিক সঙ্কট রুখতে ও আত্মনির্ভর ভারত গড়তে এবার একাধিক বড় ঘোষণা করছে কেন্দ্র সরকার। ইতিমধ্যে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রকে চাঙ্গা করতে বরাদ্দ হয়েছে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ। এমতাবস্থায় এবার দেশের ৫০ লক্ষ হকারের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আর্থিক প্যাকেজ ঘোণণার দ্বিতীয় দফায় বৃহষ্পতিবার কেন্দ্র সরকারের তরফে হকার বা স্ট্রিট ভেন্ডরসদের জন্য ৫ হাজার কোটি টাকার লিকিউডিটি প্ল্যানের ঘোষণা করা হয়। ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের ব্যবসায় পুনরুজ্জীবনের জন্যই এই প্যাকেজ ঘোষণা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
পাশাপাশি এদিনই ফুটপাতের দোকানদার-হকারদের জন্য ১০ হাজার টাকার ঋণের বন্দোবস্তও করেছেন অর্থমন্ত্রী। এই স্কিমে করোনার সঙ্কটে আর্থিক সমস্যায় ভোগা হকাররা উপকৃত হবে বলেও জানায় কেন্দ্র। এই ক্ষেত্রের ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট চালু করলে ভবিষ্যতে আরও বেশি ঋণ, বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলেও জানানো হয়। পাশাপাশি যে সমস্ত হকারদের ক্রেডিট রিপেমেন্ট হিস্ট্রি ভালো হবে, তাদের রিওয়ার্ডও দেওয়া হবে বলে জানায় সরকার।












Click it and Unblock the Notifications