ওমিক্রনের জেরে করোনা কেস শিখরে পৌঁছতে পারে জানুয়ারির শেষে, দাবি আইআইটির অধ্যাপকের
ওমিক্রনের জেরে করোনা কেস শিখরে পৌঁছতে পারে জানুয়ারির শেষে, দাবি আইআইটির অধ্যাপকের
ওমিক্রনে আক্রান্ত গোটা দেশ। অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে এই ভ্যারিয়েন্ট। এরই মধ্যে কানপুর আইআইটির অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল জানিয়েছেন যে ওমিক্রনের করোনা কেসগুলি দিল্লি–মুম্বইতে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ১০ দিনের মধ্যে শিখরে পৌঁছবে। দ্বিতীয় ওয়েভের সময় দেশের উত্তরপূর্ব অংশে যেরকমটা দেখা গিয়েছিল ঠিক সেরকমই কোভিড–১৯–এর তৃতীয় ওয়েভ মার্চের পর আর এগোবে না বলেই আশা করছেন তিনি। আইআইটি কানপুরের অধ্যাপক জানিয়েছেন যে উভয় শহরেই করোনা কেস ৩০–৫০ হাজারের শিখর ছোঁবে।

লকডাউন করোনা কেস হ্রাস করবে
ভারতে এই মাসের শেষের দিকে করোনা কেস শিখরে পৌঁছবে। আগরওয়াল বলেছেন যে ভারতে ৪ থেকে ৮ লক্ষ করোনা কেসের শিখর লক্ষ্য করা যাবে। তবে কড়া লকডাউন ওয়েভের গতিকে ধীর করবে এবং মহামারির স্থায়িত্বকে কমাবে। তবে এতে স্বাস্থ্য ব্যবস্থার ওপর কোনও বোঝা বাড়বে না। এর আগে হেল্থ মেট্রিক্স ও এভেলিউশনের (আইএইচএমই) ডিরেক্টর ডঃ ক্রিস্টোফর মুরেও জানিয়েছিলেন যে ভারতে ওমিক্রন সংক্রমণের সংখ্যা জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে শিখরে পৌঁছাবে। তিনি বলেন, ‘যদি লকডাউন কার্যকর না করা হয় তবে মার্চের মধ্যে করোনা কেস হ্রাস পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আমরা দৈনিক ১০ হাজার থেকে ২০ হাজার কেস দেখতে পারব।'

হাসপাতালে ভর্তি কম হবে
ওমিক্রনের কেস বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যা কম প্রসঙ্গে আগরওয়াল বলেন, ‘আমরা আশা করছি যে হাসপাতালে বেডের দখল তুলনামূলকভাবে কম হবে।' তিনি জানান যে ওমিক্রন সংক্রমণ যেভাবে দ্রুত ছড়াচ্ছে তাতে জানুয়ারি মাসের শেষে তা শিখরে পৌঁছাবে এবং মার্চ মাসে তা হ্রাস পেতে শুরু করবে।

হু–এর সতর্কতা
ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে কম গুরুতর ওমিক্রন, তবে মোটেই ‘মৃদু' নয়। তাই কোভিড যথাযথ আচরণ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে। প্রসঙ্গত, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার পার করেছে। দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে শুরু হয়ে গিয়েছে করোনা ও ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ। কলকাতাতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এখনও অবধি বিশ্বের ১২৮টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।

ওড়িশায় ওমিক্রনে মৃত্যু
ওড়িশায় এই প্রথম কোনও ওমিক্রন আক্রান্তের মৃত্যু ঘটনা ঘটল। দেশে এই নিয়ে ওমিক্রন আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে রাজস্থানের উদয়পুরে এক বয়স্ক ওমিক্রন আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। ওড়িশার সিডিএমও স্নেহলতা সাহু বলেছেন, ওড়িশায় এই প্রথম কোনও ওমিক্রন আক্রান্তের মৃত্যু হল। তিনি জানিয়েছেন, ৫০ বছরের ওই মহিলাকে ব্রেন স্ট্রোক হওয়ার পর বলাঙ্গিরের ভীমা ভোজ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বছরের ২০ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বুরলার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ২৩ ডিসেম্বর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। স্নেহলতা জানিয়েছেন, বুরলার মেডিক্যাল কলেজে তাঁর শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। রিপোর্ট আসার আগেই গত ২৭ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications