‘কেন্দ্রীয় বাজেট সোনার হরিণের মতো’, সংসদে মোদী সরকারকে নিশানা অভিষেকের
ভোটের সময় বিজেপির গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি ছিল। কিন্তু ভোট মিটতেই সেই সব আজ অতীত হয়ে গিয়েছে। বাংলা তো ছেড়ে দিন, দেশের মানুষের কথাও ভাবেনি কেন্দ্রের এই বাজেট। এক রকমের আই ওয়াশ ছাড়া আর কিছুই নয়। কার্যত কেন্দ্রের বাজেট নিয়ে এই ভাবেই আক্রমণ শানালেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ লোকসভায় বাজেট নিয়ে বক্তব্য পেশ করেন তৃণমূল সাংসদ। আর বক্তব্যের প্রথম থেকে শেষ পর্যন্ত বাজেটের খামতি গুলো একের পর এক তুলে ধরেন তিনি। প্রথমেই বলেন, 'এই বাজেট আসলে বাংলা বিরোধী'। তাঁর কথায়, 'কেন্দ্রীয় সরকারের বাজেট সোনার হরিণের মত। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট আসলে মরীচিকা। দেখলে, শুনলে মনে হবে অনেক কিছু দিয়েছে সাধারণের জন্যে। কিন্তু এর ভিতরের সূত্র গুলো কেউ ধরতে পারছেন না। এই বাজেট আসলে বাংলা বিরোধী বাজেট'।

ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, "বিহারে বিজেপির ১২ জন সাংসদ রয়েছে, বাংলাতেও ১২ জন সাংসদ রয়েছে। তবুও বাজেটে বিহার পেল, বাংলা পেল না। বাংলায় বিজেপি ক্ষমতায় নেই বলে বাজেটে বঞ্চিত বাংলা। কিন্তু বিহারের জন্য এই বাজেট বোনানজা বাজেট, কিন্তু পশ্চিমবঙ্গের জন্যে এই বাজেট বাংলা বিরোধী বাজেট"।
কেন এমনটা হল? তাও ব্যাখ্যা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "এবছর বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। কিন্তু বাংলায় কিছু নেই। এমনকি বাংলাতে বিজেপি ক্ষমতাতেও নেই। তাই কেন্দ্রের এবারের বাজেট থেকে স্পষ্ট দেশের মানুষের কথা ভেবে নয়, ভোটকে লক্ষ্য রেখেই মোদী সরকার বাজেট তৈরি করেছে"।
এদিন অভিষেক মোদী সরকারের কর ছাড় নিয়েও আক্রমণ শানান। তাঁর কথায়, "এই করের মজা দেখুন। আপনি যাতে কর দিচ্ছেন তাতে তো দিচ্ছেন। যাতে ট্যাক্স নেই তাতেও ঘুরিয়ে দিচ্ছেন। অর্থাৎ যে সামগ্রী ট্যাক্সেবেল নয় তাতেও আপনি ঘুরিয়ে ট্যাক্স দিচ্ছেন। বিজেপির কর ছাড় এমন ভাবেই ভাগ করা আছে। ভর্তুকি দিতে পারছে না অথচ কর্পোরেট করে ছাড় দিচ্ছে কেন্দ্র"।
একই সাথে কৃষকদের কথাও যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভাবেননি এই বাজেটে, সেটাও এদিন তুলে ধরেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর কথায়, "কৃষকদের স্বার্থে কিছু নেই কেন্দ্রীয় বাজেটে। কৃষকদের জন্যে কিছুই ঘোষণা করা হয়নি এই বাজেটে। তাঁদেরকে ঋণে ডুবিয়ে রাখতে চায় কেন্দ্রীয় সরকার"।
এদিন ডায়মন্ড হারবারের সাংসদ টেনে আনেন নোটবন্দির প্রসঙ্গও। অভিষেকের কথায়, "নোটবন্দি থেকে বেকারত্ব, এই সরকারের আমলে কোনও প্রতিশ্রুতিই পূরণ হয়নি। এঁদের আমলে গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে। এরা সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়েদের জন্য কিছুই করেনি। ফলে এঁদের কাছে এসব আশা করা অন্যায়"।
এদিন কার্যত ৪৫ মিনিটের ভাষণে এই ভাবেই কেন্দ্রকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications