মুজফফরপুর হোমকাণ্ডে নিয়ে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ সিবিআইয়ের

মুজফফরপুর হোম নিয়ে এতোদিনের সব অভিযোগ নস্যাৎ হতে চলেছে সিবিআইয়ের একটি রিপোর্টে।

মুজফফরপুর হোম নিয়ে এতোদিনের সব অভিযোগ নস্যাৎ হতে চলেছে সিবিআইয়ের একটি রিপোর্টে। শীর্ষ আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা গয়েছে হোমে কোনও মেয়েকে হত্যা করা হয়নি। যে কঙ্কালগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি একটিও কোনও কিশোরীর নয়।

সিবিআইয়ের রিপোর্ট

সিবিআইয়ের রিপোর্ট

সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, কোনও মেয়েকে হত্যা করে মাটিতে পুঁতে দেওয়া হয়নি মুজফফরপুরের হোমে। পুরো তদন্ত শেষের পরেই তাঁরা এই রিপোর্ট জমা দিচ্ছেন। প্রধানবিচারপতি এস এ ববদের নেতৃত্বাধীন বেঞ্চে আজ ছিল মামলার শুনানি। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন হোম থেকে কঙ্কাল উদ্ধার হয়েছিল ঠিকই কিন্তু সেটা মহিলা না পুরুষের সেটা প্রথমে জানানো হয়নি। ফরেন্সিক পরীক্ষার পর এমনই তথ্য উঠে এসেছে।

হোমে মেয়েদের ধর্ষণের অভিযোগ

হোমে মেয়েদের ধর্ষণের অভিযোগ

২০২৮ সালে টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের সমীক্ষাতের প্রথমে প্রকাশ্যে এসেছিল মুজফফরপুর হোমকাণ্ডের ঘটনা। তাই নিয়ো তোলপাড় হয়েছিল দেশে। হোমের আবাসিক কিশোরী ও যুবতীদের মাদক খাইয়ে ধর্ষণ করা হত বলে অভিযোগ করা হয়েছিল। এমনকী তাঁদের হত্যা করে হোমের ভেতরে পুঁতে ফেলা হত বলেও অভিযোগ করা হয়। পরে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইয়ের হাতে।

১১ জনের নামে এফআইআর

১১ জনের নামে এফআইআর

এই হোমের সঙ্গে যুক্ত ছিলেন প্রভাবশালীরা। বিশেষ করে সংবাদ মাধ্যমের এক িবশিষ্ট ব্যক্তি। নাম জড়িয়ে পড়েছিল নীতীশ কুমারের এক মন্ত্রীরও। হোমে থাকা কিশোরীদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সিবিআই অযথা তদন্তে দেরি করছে অভিযোগ করে দ্রুত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার প্রেক্ষিতেই সিবিআইয়ের এই রিপোর্ট পুরো ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+