Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'এত অতিথির খাবারের আয়োজন করা যাবে না,' শেষ মুহূর্তে ভাঙল বিয়ে!

বিয়ে হঠাৎ করেই বাতিল! কারণ, বরের বাড়ির অতিথিদের খাবারের ব্যবস্থা করতে নারাজ কনে পক্ষ। ভারতেরই একটি ছোট শহরে এই ঘটনা ঘটে। সমাজমাধ্যম রেডিটে কনের ভাই আইনি পরামর্শ চেয়ে এই মর্মান্তিক ঘটনাটি শেয়ার করে। যার পরই এই ঘটনাটি সবার নজরে আসে। "পণের কারণে শেষ মুহূর্তে বিয়ে বাতিল" শিরোনামে তাঁর পোস্টটি প্ল্যাটফর্মে ইতিমধ্যেই হইচই পড়েছে।

তাঁর পোস্টে উল্লেখ রয়েছে, তাঁর বোনের আত্মীয়স্বজনের মাধ্যমে পরিচিত একজনের সাথে বাগদান হয়েছিল। কিন্তু খাবারের ব্যবস্থা নিয়ে সবকিছু আয়োজন ভেস্তে যায়। তিনি লেখেন, "আমি আশা করিনি যে একদিন এমনও হবে। আমার বোনের বাগদান হয়েছিল এক ব্যক্তির সাথে, যাকে আমরা আত্মীয়দের মাধ্যমে চিনতাম। আমরা খুব ছোট একটি শহরে থাকি, যেখানে পঞ্চায়েত এখনও বর্তমান। আমাদের শহরে সাধারণত দুটি উপায়ে বিয়ে হয়। একটি জাঁকজমকপূর্ণ মাটন বিরিয়ানির বিয়ে (যার দাম ১০-১৫ লক্ষ টাকারও বেশি হতে পারে) অথবা একটি সাধারণ সন্ধ্যার চা বিবাহ।"

marriage

তিনি উল্লেখ করেন, প্রথমে উভয় পরিবারই তাদের নিজস্ব অতিথিদের খাবারের খরচ বহন করতে সম্মত হয়েছিল। কিন্তু বরের পরিবার হঠাৎ করেই দাবি করে যে, ৬০০ জন অতিথির খাবারের পুরো খরচ কনের পরিবার বহন করতে হবে। কনের ভাইয়ের আরও অভিযোগ, তাঁর পরিবার হঠাৎ এই দাবি বহন করতে পারবে না এবং বরের বাড়ির সদস্যদের এই বিষয়টি জানানো হয়।

"বিষয়টা হল আমরা যথেষ্ট ধনী নই, তাই এত বড় টাকা খরচ করতে পারব না। আমরা কয়েকদিন আগে বর পক্ষকেও একই কথা বলেছিলাম। মে মাসে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এখন এই কারণে, তারা বিয়ে বাতিল করেছে। কারণ আমরা তাদের জাঁকজমকপূর্ণ বিনোদনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবো না এবং ঋণের বোঝাও চাপিয়ে ফেলিনি," তিনি আরও বলেন।

তিনি তাঁর পোস্টে আরও উল্লেখ করে লেখেন, বরের পরিবারের আর্থিক অবস্থাও ভালো ছিল না। "বিষয়টি হল বর নিজেরাই খুব গরীব, আমি বুঝতে পারছি না যে তারা কীভাবে এত টাকা চাইতে পারে, যা তারা নিজেরাই মেটাতে পারবে না।" তাঁর মতে, বর ফোনে এই বিয়ে বাতিল করে দেন। আর এই কথোপকথন রেকর্ড করা হয়। বর বলেন, " যেহেতু আপনি সন্ধ্যার অনুষ্ঠানের জন্য রাজি হয়ে গেছেন। এক্ষেত্রে আমাদের ৬০০ জন অতিথির খাবারের ব্যবস্থা করা কথা রয়েছে। তবে আমাদের কাছে এত টাকা নেই, তাই আমরা বিয়ে বাতিল করছি।"

Take a Poll

"আমার মা এবং বোন অবিরাম কেঁদেই চলেছে। আমার বোনের সুনাম নষ্ট হওয়ার কারণে আমার পরিবার আইনি প্রক্রিয়ায় জড়াতে ভয় পাচ্ছে। আমরা এখানে কী করতে পারি? পঞ্চায়েত নাকি আদালতের সাহায্য নেব?" প্রমাণ হিসেবে, তিনি উল্লেখ করেছেন যে, বরের পরিবার বাগদান অনুষ্ঠানে কনেকে একটি আংটি এবং শাড়ি দিয়েছিলেন। যেখানে উভয় পক্ষের বেশ কয়েকজন প্রবীণ উপস্থিত ছিলেন। এছাড়াও, তাদের কাছে বরের বিয়ে বাতিল করার একটি ফোন রেকর্ডিং রয়েছে, যা তাদের মামলাকে আরও শক্তিশালী করে।

এই পোস্টের কমেন্টে অনেকেই বরের পরিবারের বিরুদ্ধে কথা বলেছেন এবং কনের পক্ষকে সমর্থন জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, "সময় থাকতে এই অর্থের বদলে বিবাহের সম্পর্ক থেকে বেরিয়ে আসাতে পেরেছেন, এজন্য় কৃতজ্ঞ থাকুন। ভবিষ্যতে, যদি তারা আপনার বোনকে আরও টাকা পাওয়ার জন্য চাপ দিত, তখন আপনি কী করতেন?" তবে এই বিষয়ে আপনার মতামত কী?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+