জরুরি অবস্থা'র কালো দিন কখনও ভোলার নয়, টুইট মোদীর

জরুরি অবস্থা'র কালো দিন কখনও ভোলার নয়, টুইট মোদীর

১৯৭৫ থেকে ৭৭ কংগ্রেসী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় দেশে জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল। এই সময় এর বিরোধিতা করে প্রচুর অকংগ্রেসিরা জেলে গিয়েছিলেন৷ তার মধ্যে অটল বিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদীও ছিলেন বলে দাবি করে বিজেপি৷ ১৯৭৫ এর ২৫ জুন এই জরুরি অবস্থার সূচনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ তাই সেই দিনেই টুইট করে জরুরি অবস্থাকে 'কখনও না ভোলার কালোদিন' বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জরুরি অবস্থা কী?

জরুরি অবস্থা কী?

ভারতীয় সংবিধানের ৩৫২ নং ধারা, ৩৫৬ ধারা এবং ৩৬০ নং ধারায় তিনটি জরুরি অবস্থার কথা বলা হয়েছে। দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে নাগরিকদের মৌলিক অধিকার সহ বিশেষ কিছু বিষয় সাময়িকভাবে স্থগিত করা হয়৷

৩৫২ নং ধারা, জাতীয় জরুরি অবস্থা (National Emergency)

৩৫২ নং ধারা, জাতীয় জরুরি অবস্থা (National Emergency)

১৯৭৮ এ ৪৪ তম সংবিধান সংশোধনের মাধ্যমে, কেবলমাত্র দেশ বাইরের শত্রুর দ্বারা আক্রান্ত হলে এই জরুরি অবস্থা ঘোষণা করা যায়। যদিও এই ধারাতেই ১৯৭৫ এর ২৫ জুন দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে বিরোধীদের কন্ঠরোধ করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী। যদিও সে সময় কোনও বাইরের শত্রু ভারত আক্রমণ করেনি। ভারত সরকারের বিরুদ্ধে স্বশস্ত্র বিপ্লব ও গণঅভ্যুত্থানের কারণ দেখিয়ে জরুরি অবস্থার রাস্তায় হেঁটেছিলেন ইন্দিরা৷ এরপরই ১৯৭৮ এ ৪৪তম সংবিধান সংশোধন হয়৷ এই জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি ঘোষণা করেন৷

৩৫৬ ধারা, রাজ্যে জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন

৩৫৬ ধারা, রাজ্যে জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন

২রা মের পর থেকেও রাজ্যে গণতন্ত্র নেই এই দাবিতে রাষ্ট্রপতি শাসনের কথা শোনা গিয়েছে বিজেপি নেতা ও সমর্থকদের মুখে৷ রাজ্যের যদি সংবিধানের শাসন না থাকে তাহলে রাজ্যপাল রাজ্যের শাসন ভার রাষ্ট্রপতিকে নেওয়ার জন্য অনুরোধ করতে পারেন। সেই দাবি পর্যালোচনা করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি৷ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত একটানা এই রাষ্ট্রপতি শাসন জারি থাকতে পারে।

৩৬০ নং ধারা, অর্থনৈতিক জরুরি অবস্থা

৩৬০ নং ধারা, অর্থনৈতিক জরুরি অবস্থা

রাষ্ট্রপতি যদি মনে করেন পুরো দেশের কিংবা দেশের কোনও একটি অংশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে তাহলে সেক্ষেত্রে তিনি অর্থনৈতিক জরুরি অবস্থার কথা ঘোষণা করতে পারেন।

ইন্দিরার আমলের জরুরি অবস্থা নিয়ে কী বলেছেন প্রধানমন্ত্রী মোদী

ইন্দিরার আমলের জরুরি অবস্থা নিয়ে কী বলেছেন প্রধানমন্ত্রী মোদী

শুক্রবার সকালে পর পর দুটি টুইটে মোদী বলেন, ওই সময় কিভাবে কংগ্রেস গণতন্ত্রের মূল চরিত্রগুলিকে মেরে ফেলতে চেয়েছিল৷ সে সময় যারা জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের সবাইকে আমরা মনে রাখব। আর একটি টুইটে প্রধানমন্ত্রী মোদী লেখেন, জরুরি অবস্থার কালোদিনগুলো কখনও ভোলা সম্ভব নয়৷ ১৯৭৫ থেকে ৭৮ এই বছরগুলো গণতন্ত্র কাঠামো ধ্বংস হওয়া দেখেছে। চলনু আমরা সবাই মিলে ভারতের গণতন্ত্রকে আরও শক্তিশালী করি৷

দেশে মোট কতবার জরুরি অবস্থা ঘোষণা হয়েছে?

দেশে মোট কতবার জরুরি অবস্থা ঘোষণা হয়েছে?

৩৫২ ধারার জাতীয় জরুরি অবস্থা দেশে মোট তিনবার ঘোষণা হয়েছে ১৯৬২ ভারত-চিন যুদ্ধ৷ ১৯৭১ ভারত-পাকিস্তান যুদ্ধ। এবং ১৯৭৫ এ ইন্দিরা গান্ধী কতৃক জাতীয় জরুরি অবস্থা৷

এছাড়াও বিভিন্ন রাজ্যে বেশ কয়েকবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ৩৫৬ ধারা। সবচেয়ে টানা হয়েছে ঝাড়খন্ড রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+