উত্তরপ্রদেশ নির্বাচনে ২০ জন মুসলিম প্রার্থী দেওয়ার দাবি বিজেপি সংখ্যালঘু মোর্চার
উত্তরপ্রদেশ নির্বাচনে ২০ জন মুসলিম প্রার্থী দেওয়ার দাবি বিজেপি সংখ্যালঘু মোর্চার
চলতি বছরে যে ক'টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম উত্তরপ্রদেশ। বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য এটি। স্বাভাবিকভাবেই রাজ্য জয়ে উঠে পড়ে লেগেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। ব্যতিক্রম নয় বিজেপিও। এবার রাজ্যজয়ে বিজেপিকে ন্যুনতম ২০ জন সংখ্যালঘু প্রার্থী দিতে অনুরোধ করল দলের সংখ্যালঘু ইউনিট।

২০১৭ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিতেছিল বিজেপি। কিন্তু সেবার গোটা রাজ্যে একজনও মুসলিম প্রার্থী দেয়নি গেরুয়া শিবির। সে নিয়ে আলোচনাও অবশ্য কম হয়নি। এবার তাই ভোটের মুখে দলকে ন্যূনতম ২০ জন মুসলিম প্রার্থী দেওয়ার আবেদন জানাল সংখ্যালঘু মোর্চা। দলের সংখ্যালঘু ইউনিটের প্রধান জামাল সিদ্দিকী নিজে এই খবর প্রকাশ্যে এনেছেন।
একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ' রাজ্যে এমন অনেক সিট আছে যেখানে বেশ ভাল রকমের মুসলিম জনসংখ্যা রয়েছে। এমন অনেক সিট রয়েছে যেখানে দল অল্প মার্জিনে হেরে যেতে পারে। যেমন সম্ভল, মোরাদাবাদ, মেরঠ। এই প্রত্যেকটি আসনে যথেষ্ট মুসলিম বসবাস করেন৷ আমরা দেখেছি, পশ্চিমবঙ্গেও দল মুসলিম প্রার্থী দিয়েছিল। এবার সেই দেখেই উত্তরপ্রদেশেও আমরা কিছু নাম উপদেশ হিসেবে দিচ্ছি। আমরা মুসলিম সম্প্রদায়ের আরও বেশি প্রতিনিধিদের দেখতে চাই যাতে সম্প্রদায়ের উন্নতি হয়।'
জামালের বক্তব্য অনুযায়ী, সংখ্যালঘু মোর্চা মোট ১০০টি সিট চিহ্নিত করেছে যাতে মুসলিম ভোট প্রায় ৩০ শতাংশ৷ ১৪০টি সিটে মুসলিম ভোট ২০ শতাংশ। ৪০টি সিটে মুসলিম ভোট ৬০-৭০ শতাংশ। তার মধ্যেই ন্যুনতম ২০টি আসনে মুসলিম প্রার্থীদের দেখতে চাইছে সংখ্যালঘু মোর্চা। জামাল জানিয়েছেন, মুসলিম প্রধান সিটগুলি অধিকাংশই পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থিত। সরকারি তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশে সবমিলিয়ে ১৯ শতাংশ মুসলিম ভোট রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications