উত্তরপ্রদেশ নির্বাচনে 'জয়ের-জমি' প্রস্তুত করতে সামাজিক প্রকৌশলীদের মাঠে নামিয়েছে BJP
উত্তরপ্রদেশ নির্বাচনে 'জয়ের-জমি' প্রস্তুত করতে সামাজিক প্রকৌশলীদের মাঠে নামিয়েছে BJP
নির্বাচন ব্যবস্থা এবং একটি সময় অন্তর সরকার পরিবর্তনের মাধ্যমে ভারতীয় গণতন্ত্র এগিয়ে চলেছে। নির্বাচনের মাধ্যমে শাসন ক্ষমতার হস্তান্তরের এই বিষয়টি রাজনৈতিক উচ্চাশা রাখা যে কোন সাধারণ ব্যক্তি কিংবা গোষ্ঠীর ভাগ্যের দরজা খুলে দিতে সক্ষম

দেশে নির্বাচনের গুরুত্ব ও সামাজিক প্রকৌশলীরা!
ঠিক এই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি এখন সামাজিক-রাজনৈতিক প্রকৌশলীদের গুরুত্ব বুঝতে পেরেছে৷ এই প্রকৌশলীদের সাহায্যেই সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন সহজতর হয় রাজনৈতিক দলগুলির। বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্মের মানুষের জন্য ভিন্নভিন্ন নীতি তৈরি করেন এই সমাজিক প্রকৌশলীরা। এই ভোটকৌশলীরা কোনও রাজনৈতিক দলের সদস্য নাও হতে পারেন কিংবা নির্বাচনে দলের মুখ হনন না৷ এঁরা পেছনে থেকে রণনীতি তৈরি করেন।

বিজেপি বরাবর সামাজিক প্রকৌশলীদের গুরুত্ব দিয়ে আসছে!
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের জন্য এরকম প্রচুর সামাজিক প্রকৌশলী একসঙ্গে কাজ করছেন রাজ্য জুড়ে। যাঁরা দলের হয়ে কোথাও নির্বাচন লড়ছেন না, না তাঁরা গেরুয়া শিবিরের সামনের সারির মুখ৷ কিন্তু এঁরা রয়েছেন। ২০২২ এ বিজেপির ইউপি বিজয়ের প্রস্তুতি এঁরা শুরু করে দিয়েছেন অনেকদিন আগেই৷ বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিহ শাহও একসময় রাজ্য নির্বাচনগুলিতে গেরুয়া শিবিরের মুখ্য সামাজিক প্রকৌশলী হিসেবে কাজ করে বিজেপির জয় নিশ্চিত করেছেন পরপর।

উত্তরপ্রদেশে বিজেপির সামাজিক প্রকৌশলী কারা?
২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য সামাজিক প্রকৌশলীর কাজটির মূল দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাঁধে। এর আগে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রকের দায়িত্বে ছিলেন ধর্মেন্দ্র। বিজেপিতে তাঁর নেতৃত্বাধীন টিম শেষ এক বছর ধরে উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে বিভিন্ন পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর মানুষ সহ সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের চাহিদার প্রয়োজনীয়তার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে৷ পাশাপাশি এই সব তথ্যের পর্যালোচনা সহ বিভিন্ন প্রকল্প, প্রতিশ্রুতি ও স্থানীয় দলগুলির সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি!

সামাজিক প্রকৌশলীদের দেখানো পথেই হাঁটা!
ওবিসিদের মধ্যে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল করে ২৭ জন পিছিয়ে পড়া শ্রেণীর নেতাকে জায়গা দিয়েছেন৷ সূত্রের খবর, উত্তরপ্রদেশে একদম নীচের স্তরে গিয়ে কাজ করছে ধর্মেন্দ্র প্রধানের টিম৷ সেখানে বিভিন্ন স্থানীয় ছোটো ছোটো সামাজিক গ্রুপের সঙ্গে আলোচনার মাধ্যমে যোগাযোগ তৈরি করে বিজেপির ইউপি বিজয়ের পথ তৈরির কাজ করছেন ধর্মেন্দ্ররা।












Click it and Unblock the Notifications