পড়ল টাকার দাম, শেয়ার বাজার পড়ল প্রায় ৬০০ পয়েন্ট
ফের শেয়ার বাজারে ধস। এক ধাক্কায় পতন ৬০০ পয়েন্ট। টাকার দামের পতনই এর মূল কারণ বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম পড়ে হয়েছে ৭৭.৯৮।
ফের শেয়ার বাজারে ধস। এক ধাক্কায় পতন ৬০০ পয়েন্ট। টাকার দামের পতনই এর মূল কারণ বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম পড়ে হয়েছে ৭৭.৯৮। গত এক বছরে যা সর্বনিম্ন বলে দাবি করছেন অর্থনীতিবিদরা।

শেয়ার বাজারে এই ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইয়েস ব্যাঙ্ক। সংস্থার শেয়ার পড়েছে ১৩.৯১ শতাংশ। সেতুলনায় অনেকটাই কম দুরবস্থা বেদান্ত, টাটা মোটর, বাজাজ ফিনান্সের। এদের শেয়ার পড়লেও তা ৭.৭৬ শতাংশে থমকে গিয়েছে।
অন্যদিকে ওএনজিসি, এসবিআই, হিরো মোটরস, আইসিআইসিআই, টাটা স্টিল, এইচডিএফসি, আরআইএস এই সব সংস্থার শেয়ার পড়েছে ঠিকই তবে সেটা তেমন কিছু নয়। এই মরা বাজারেও লাভবান হয়েছে টেক মাহিন্দ্রা, টিসিএস, এইচসিএল টেক।
টাকার দাম পড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে যে ভিতির সৃষ্টি হয়েছে তার জন্য সেনসেক্সের এই ধারাবাহিক পতন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।












Click it and Unblock the Notifications