কুলগাঁওয়ে ৩ জঙ্গির মৃত্যু! এলাকায় তল্লাশি অভিযান জারি

জম্মু ও কাশ্মীরের ফের তিন জঙ্গির মৃত্যু। কুলগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে দুই এই তিন জঙ্গি। এক কনস্টেবলকে অপহরণ ও হত্যার পরেই এই জেলায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরের ফের তিন জঙ্গির মৃত্যু। কুলগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে দুই এই তিন জঙ্গি। এক কনস্টেবলকে অপহরণ ও হত্যার পরেই এই জেলায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

কুলগাঁওয়ে ৩ জঙ্গির মৃত্যু! এলাকায় তল্লাশি অভিযান জারি

পুলিশ কনস্টেবল সালিম আহমেদ শাহকে যেই জায়গা থেকে অপহরণ ও হত্যা করা হয়েছিল সেই জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে এই এনকাউন্টারটি হয়। সালিম আহমেদ শাহ কাঠুয়ায় ট্রেনিং নিচ্ছিলেন। কুলগাঁওয়ের বাড়িতে ছুটিতে গিয়েছিলেন।

বিশ্বস্ত সূত্রে পুলিশ কনস্টেবলের হত্যার সঙ্গে জড়িত জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সিআরপিএফ, সেনা এবং রাজ্য পুলিশের মিলিত বাহিনী অভিযান চালায় শ্রীনগর থেকে প্রায় ৭০ কিমি দূরে কুলগাঁওয়ের খুদওয়ানিতে। তল্লাশি অভিযান শুরু হতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও।

নিরাপত্তা বাহিনীর অনুমান, সেখানে চার জঙ্গি রয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানকার বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথরও ছুড়ছে। তিন জঙ্গির মৃত্যুর পরও আরও জঙ্গির লুকিয়ে থাকার সন্দেহে এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

কুলগাঁও এবং অনন্তনাগে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+