পুলওয়ামায় সিআরপিএফের ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত ৪ জওয়ান, আহত ২

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের ট্রেনিং ক্যাম্পে জঙ্গি হামলা। রাত ২.১০ নাগাদ ২ থেকে ৩ জঙ্গি হামলা চালায় বলে জানা গিয়েছে। গুলিতে আহত হয়েছে তিন সিআরপিএফ জওয়ান।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের ট্রেনিং ক্যাম্পে জঙ্গি হামলা। রাত ২.১০ নাগাদ ২ থেকে ৩ জঙ্গি হামলা চালায় বলে জানা গিয়েছে। গুলিতে মারা গিয়েছেন ৪ জওয়ান, আহত হয়েছেন ২ সিআরপিএফ জওয়ান। গুলি যুদ্ধে ২ জঙ্গির মৃত্যু হয়েছে।

পুলওয়ামায় সিআরপিএফের ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত ২ জওয়ান, আহত ৩

সিআরপিএফ-এর কম্যান্ডো ট্রেনিং ক্যাম্পে রাত ২.১০ নাগাদ হামলা চালায় ২ জঙ্গির দল। গ্রেনেড ছোঁড়ার সঙ্গে গুলিও চালায় জঙ্গিরা। শ্রীনগর থেকে ৩০ কিমি দূরে লেখপোরায় সিআরপিএফ-এর ১৮৫ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পের হামলার পাল্টা জবাব দেন সিআরপিএফ জওয়ান রাও।

ঘটনায় চার সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। দুই সিআরপিএফ জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তিন জওয়ানের মৃত্যু হয় গুলিতে। অপরজন অপারেশন চলাকালীন হার্ট অ্যাটাকে মারা যান।

হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং আধাসেনার মিলিত বাহিনী। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। পরে গুলিতে মারা যান হানাদার দুই জঙ্গি।

সামনের দিনগুলিতে একই ধরনের আরও হামলার আশঙ্কা করছে প্রশাসন।

ঘটনায় তাদের দায় স্বীকার করেছে জৈশ-ই-মহম্মদ।

পুলওয়ামায় সিআরপিএফের ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত ২ জওয়ান, আহত ৩

অগাস্ট-এ পুলওয়ামায়া সিআরপিএফ-এর ক্যাম্পে এ ধরনের হামলায়, ৮ নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছিল। পুলওয়ামার জেলা পুলিশ কমপ্লেক্সকে টার্গেট করেছিল জঙ্গিরা। পরে পাল্টা জবাবে হামলাকারী ৩ জঙ্গি মারা যায়। ১২ ঘণ্টা ধরে চলেছিল গুলিযুদ্ধ।

দুমাস পরে, শ্রীনগর বিমানবন্দর এলাকায় বিএসএফের ক্যাম্পেও ভোরে হামলা চালায় জঙ্গিরা। এক্ষেত্রেও ৩ জঙ্গি মারা যায়। ১০ ঘণ্টার গুলি যুদ্ধে এক জওয়ানের মৃত্যু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+