প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত মন্দির ট্রাস্টের সদস্যদের, অযোধ্যায় আমন্ত্রণ মোদীকে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত মন্দির ট্রাস্টের সদস্যদের, অযোধ্যায় আমন্ত্রণ মোদীকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করে তাঁকে অযোধ্যায় আসার জন্য আমন্ত্রণ জানালেন রাম মন্দির ট্রাস্টের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন রাম জন্মভূমি ন্যায়াসের প্রধান িনত্য গোপাল দাসও। বুধবারই ট্রাস্টের প্রথম বৈঠক হয়েছে রাজধানী দিল্লিতে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত মন্দির ট্রাস্টের সদস্যদের, অযোধ্যায় আমন্ত্রণ মোদীকে

বুধবারে রামমন্দির ট্রাস্টের বৈঠকে ট্রাস্টের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্বহিন্দু পরিষদ নেতা চম্পত রাই। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন স্বামী গোবিন্দ দেব গিরি। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক সেরে বেরিয়ে তাঁরা সাংবাদিকদের জানিয়েছেন, অযোধ্যায় যাওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন।

দিল্লি বিধানসভা ভোটের আগে রামমন্দির ট্রাস্টের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র নাম দেওয়া হয়েছে ট্রাস্টে। তাতে ১৫ জন সদস্য থাকবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্ভবত রাম নবমীর দিনেই অযোধ্যায় মন্দির তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। সেকারণেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+