বোনের বদলে পুলিশকে ফোন করেনি কেন?‌‌ তেলাঙ্গানা মন্ত্রী মৃত চিকিৎসকের ঘাড়েই দোষ চাপালেন

বোনের বদলে পুলিশকে ফোন করেনি কেন?‌‌ তেলাঙ্গানা মন্ত্রী মৃত চিকিৎসকের ঘাড়েই দোষ চাপালেন

মহিলা পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির খুনের ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। শুক্রবার তিনি জানান, '‌শিক্ষিত’‌ চিকিৎসক হয়ে তিনি কেন নিজের বোনকে ফোন করলেন আর পুলিশকে করলেন না কেন। তিনি যদি তাঁর বোনের বদলে পুলিশকে ফোন করতেন তবে তিনি বেঁচে যেতেন।

বোনের বদলে পুলিশকে ফোন করেনি কেন?‌‌ তেলাঙ্গানা মন্ত্রী মৃত চিকিৎসকের ঘাড়েই দোষ চাপালেন


তরুণী পশু চিকিৎসকের দগ্ধ দেহ উদ্ধার হয় রঙ্গারেড্ডি জেলার চাঁদনাপল্লী গ্রামের কাছে হাইওয়ের ধারে। এখনও পর্যন্ত প্রমাণ যা পাওয়া গিয়েছে তাতে ওই তরুণীকে গণধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেহটি যেহেতু সম্পূর্ণ পুড়ে গিয়েছে তাই ধর্ষণের প্রমাণ এখনও পাওয়া যায়নি। মহম্মদ মেহমুদ আলি বলেন, '‌ওই চিকিৎসক শিক্ষিত ছিলেন, তাও তিনি ১০০ ডায়ালে ফোন না করে নিজের বোনকে ফোন করলেন। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকস্তব্ধ। পুলিশ আমাদের সতর্ক করে এবং অপরাধ নিয়ন্ত্রণ করে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে তিনি তাঁর বোনকে ফোন করেন কিন্তু পুলিশে নয়। যদি তিনি ১০০ ডায়ালে ফোন করতেন তাহলে হয়ত তাঁকে বাঁচানো যেত।’‌ এই মন্তব্য করার পর মন্ত্রী জানান যে মৃত চিকিৎসক তাঁর কন্যা সম। মন্ত্রী বলেন, '‌এই ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। মৃত চিকিৎসক আমার মেয়ের মতো ছিল। দোষীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমি যখন তাঁর অভিভাবকদের সঙ্গে দেখা করি, আমার চোখে জল এসে গিয়েছিল।’‌

২৬ বছরের তরুণীকে এভাবে ধর্ষণ ও হত্যা করার ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা দেশ বিস্মিত। সমসাবাদের বাসিন্দা প্রিয়াঙ্কার খুন ও ধর্ষণের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ওই তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হয়। প্রিয়াঙ্কা তাঁর বোনকে ফোন করে জানিয়েছিল যে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর আশেপাশে ঘুরছে এবং তাতে তিনি অস্বচ্ছন্দ বোধ করছেন। এই ফোনের ১২ ঘণ্টা পর তাঁর দগ্ধ দেহ উদ্ধার হয় হাইওয়ে থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+