Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Election Results 2023: তেলেঙ্গানায় রেবন্তের ডেপুটি তিন জন! উপমুখ্যমন্ত্রী পদে রয়েছে কাদের নাম?

তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে কে বসবেন? তা নিয়ে জোর জল্পনার অবসান হয়েছে। রাহুল ঘনিষ্ঠ কংগ্রেস নেতা তথা বিধায়ক বেরন্ত রেড্ডিই হচ্ছেন তেলেঙ্গা‌নার নতুন মুখ্যমন্ত্রী। এবার জল্পনায় উপমুখ্যমন্ত্রীর নাম। একাধিক নাম নিয়ে চলছে গুঞ্জন। তবে তেলেঙ্গানাতে একজনকে নন, তিন জনকে উপমুখ্যমন্ত্রী করতে পারে কংগ্রেস।

সাধারণত সরকারে এক বা দুইজন উপমুখ্যমন্ত্রী পদে থাকেন। কোনও রাজ্যে আবার এই পদে কেউ থাকেনই না। কিন্তু তেলেঙ্গানাতে নজিরবিহনী সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস। দলের সবপক্ষের মন রাখছে তিনজনকে রেবন্ত রেড্ডির ডেপুটি নিয়োগ করার কথা ভাবছে কংগ্রেস হাইকমান্ড। উপমুখ্যমন্ত্রী পদে জাত পাতের অঙ্ক মিলিয়েই ‌নাম ঘোষণা করা হতে পারে।

Telangana Election Results 2023

বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তথা প্রভাবশালী দলিত নেতা ভাট্টি বিক্রমাঙ্ক মাল্লুর এবং আদিবাসী বিধায়ক ডি আনসুয়ার নাম নিয়ে জল্পনা রয়েছে। এই দুইজনই উপমুখ্যমন্ত্রী পদের জন্য এগিয়ে আছেন। তবে দলের এক শীর্ষনেতা প্রস্তাব দিয়েছেন উপমুখ্যমন্ত্রী পদে একজন এসসি বা ওবিসি বিধায়ককে বসানো উচিত।তবে মুখ্যমন্ত্রী পদের মতোই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ডই।

রেবন্ত রেড্ডি, উত্তম কুমার রেড্ডি, কেভি রেড্ডি সহ জয়ী বিধায়করা সাংসদ পদে ইস্তফা দেবেন। এআইসিসির এক শীর্ষ নেতা বলেছেন,'কেভি রেড্ডির সিভি অত্যন্ত ভালো, তাঁকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে।' ইতিমধ্যেই তেলেঙ্গানায় কংগ্রেসের কয়েকজন জয়ী বিধায়ক দিল্লিতে সনিয়া গান্ধীর কাছে দরবার করেছেন‌ মন্ত্রিত্বের জন্য।

সোমবার কংগ্রেসের নব নির্বাচিত বিধায়করা হায়দরাবাদের গান্ধী ভবনে বৈঠকে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পড়শি রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি, কর্ণাটকের মন্ত্রী কেজে জর্জ, কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি এবং আইসিসির পর্যবেক্ষকরা।

তেলেঙ্গানা কংগ্রেসের পক্ষ থেকে বল হাইকমান্ডের কোর্টে পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য। ঠিক ছিল মল্লিকার্জুন খার্গেই ঠিক করবেন এই নাম। শেষ পর্যন্ত নাম ঘোষণা করেন রাহুল গান্ধী। অর্থ্যাত পরোক্ষভাবে ১০ জনপথ থেকেই চূড়ান্ত হল তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর ‌নাম।

১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভায় এ বার ৬৪টিতে জিতেছে কংগ্রেস। সহযোগী সিপিআইয়ের ঝুলিতে গিয়েছে একটি। বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর দল ভারত রাষ্ট্র সমিতি ৩৯টি কেন্দ্রে জিতেছে। বিজেপি ৮টি এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল মিম সাতটি আসনে জিতেছে। স্বাধীন তেলেঙ্গানা হওয়ার পর প্রথম এই রাজ্যে ক্ষমতায় এল কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+