ফের হবে সার্জিকাল স্ট্রাইক! 'পাকিস্তানি ও রোহিঙ্গা' ইস্যুতে আরও উত্তপ্ত হায়দরাবাদ

ফের সার্জিকাল স্ট্রাইক হবে। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের আগে যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে শহরটি। আক্ষরিক অর্থে যুদ্ধের পরিস্থিতি তৈরি না হলেও রাজনৈতিক চাপানউতোর যে হারে বেড়ে চলেছে হায়দরাবাদে, তা একপ্রকার অবাক করে দেওয়ার মতো। একদিকে যখন ওয়েইসির এআইএমআইএম শহরের মুসলিম ভোটারদের উপর ভর করে নির্বাচন জেতার বিষয়ে আশাবাদী, সেখানে বিজেপি ভোটারদের মেরুকরণের মাধ্যমে হায়দরাবাদ হাতিয়ে নিতে চাইছে।

ওয়েইসির বিরুদ্ধে বিজেপির অভিযোগ

ওয়েইসির বিরুদ্ধে বিজেপির অভিযোগ

বিজেপির অভিযোগ, হায়দরাবাদ শহরে বেআইনি পাকিস্তানি, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বাস রয়েছে। তাদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে ভাটোধিকার পাইয়ে দিয়েছে ওয়েইসির দল এআইএমআইএম। এবং তেলাঙ্গানার বিজেপি রাজ্য প্রধান বন্ডি সঞ্জয় পুরাতন হায়দরাবাদের মুসলিম অধ্যুষিত এলাকায় 'সার্জিকাল স্ট্রাইক'-এর হুমকি দিলেন।

বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিয়েছে এমআইএম!

বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিয়েছে এমআইএম!

এআইএমআইএম-এর উদ্দেশে বিজেপির তেলাঙ্গানা রাজ্য সভাপতি সঞ্জয় বলেন, 'আপনারা বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিয়ে নির্বাচন জিততে চান। এটা আমাদের দেশের স্বার্থের পরিপন্থি। আমরা এই সব অনুপ্রবেশকারীকে ছুঁড়ে ফেলে দেব। একবার শুধু হায়দরাবাদে বিজেপির মেয়র নির্বাচিত হতে দিন।'

ওয়েইসিকে মহম্মদ আলি জিন্নার নতুন অবতার বলে কটাক্ষ

ওয়েইসিকে মহম্মদ আলি জিন্নার নতুন অবতার বলে কটাক্ষ

এর আগে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের প্রচার চলাকালীন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসিকে মহম্মদ আলি জিন্নার নতুন অবতার বলে আখ্যা দিয়েছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য৷ তেলাঙ্গানার উন্নয়ন নিয়ে বলতে গিয়ে টিআরএস ও এআইএমআইএম-কে আক্রমণ করেন তিনি৷ সেখানেই আসাদুদ্দিন ওয়েইসিকে জিন্নার সঙ্গে তুলনা করেন তিনি৷

টিআরএস এবং এআইএমআইএম একই পয়সার দুই পিঠ

টিআরএস এবং এআইএমআইএম একই পয়সার দুই পিঠ

তেজস্বী সূর্য বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ১০০টি শহরকে স্মার্ট সিটি করতে চান৷ কিন্তু তেলাঙ্গানার জন্য় বরাদ্দ অর্থ কোথায় গেল? এরপরই তিনি অভিযোগ করেন, টিআরএস এবং এআইএমআইএম একই পয়সার দুই পিঠ৷ বিশেষত ওয়েইসি মহম্মদ আলি জিন্নার নতুন অবতার৷ তিনি অভিযোগ করেন, কে চন্দ্রশেখর রাও হায়দরাবাদকে দ্বিতীয় ইস্তানবুল হিসেবে গড়ে তুলতে চান ৷ আর আসাদুদ্দিন ওয়েইসি ভারতের হায়দরাবাদকে পাকিস্তানের হায়দরাবাদ বানাতে চান৷ কিন্তু, বিজেপির লক্ষ্য় হায়দরাবাদকে ভাগ্য়নগর গড়ে তোলা৷

ওয়েইসির ভাষা চরমপন্থীদের মতো

ওয়েইসির ভাষা চরমপন্থীদের মতো

তেজস্বী সূর্য আরও বলেন, এআইএমআইএম প্রধানের ভাষা আসলে চরমপন্থীদের মতো যারা বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থায় বিশ্বাস করে৷ যা আসলে মহম্মদ আলি জিন্না ব্য়বহার করতেন৷ এরপরই তেলাঙ্গানাবাসীর উদ্দেশে তিনি বলেন, ওয়েইসিকে একটি ভোট দেওয়া মানে তা ভারতের বিরোধিতা করা৷

হায়দরাবাদের মানুষ সেখানে পরিবর্তন চায়

হায়দরাবাদের মানুষ সেখানে পরিবর্তন চায়

তিনি আরও বলেন, ওয়েইসির দল পুরাতন হায়দরাবাদে কোনও উন্নয়নমূলক কাজ হতে দেয় না৷ সেখানে শুধুমাত্র রোহিঙ্গা মুসলিমদের প্রবেশের অধিকার রয়েছে৷ এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কৃষ্ণা রেড্ডি বলেন, হায়দরাবাদের মানুষ সেখানে পরিবর্তন চায়৷ আর তা কেবলমাত্র বিজেপি করতে পারে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+