Telangana Assembly Election 2023: কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া আছে বিআরএসের! মোদী ঘনিষ্ঠের দাবি ঘিরে চাঞ্চল্য

Telangana Assembly Election 2023: বিধানসভা ভোটের বাকি আর মাত্র কয়েকদিন! আর তার আগে তেলেঙ্গানায় তুঙ্গে রাজনৈতিক পারদ। প্রচারে গিয়ে কংগ্রেস এবং বিআরএসের অভিযোগ তুললেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। শনিবার তিনি বলেন, বিআরএস এবং কংগ্রেসের মধ্যে একটা বোঝাপড়া আছে।

একই সঙ্গে কেন্দ্রীয়মন্ত্রীর প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া শ্রেনির কোনও প্রতিনিধিকেও মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা (Telangana Assembly Election 2023) ভোট রয়েছে। আর তার আগে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মোদী ঘনিষ্ঠের। অনুরাগ ঠাকুর এদিন আরও বলেন, কংগ্রেসের টিকিট নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিআরএস। আর এর থেকেই বোঝা যাচ্ছে দু'দলের মধ্যে বোঝাপড়া আছে।

Telangana Assembly Election 2023

একই সঙ্গে তাঁর দাবি, দীর্ঘদিন ধরে কংগ্রেস দেশের মহিলাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবারই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। একই সঙ্গে ৩৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর এদিন তাদের হয়েই তেলেঙ্গানায় (Telangana Assembly Election 2023) প্রচারে যান কেন্দ্রিয়মন্ত্রী।

আর সেখানে দাঁড়িয়ে এদিন বিআরএস এবং কংগ্রেসের যোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। যা নিয়ে জোর রাজনৈতিক চর্চা সে রাজ্যে। যদিও কেন্দ্রিয় মন্ত্রীর এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে কংগ্রেস এবং বিআরএস উভয় দিলই।

অন্যদিকে এদিন একের পর এক রাজ্যে (Telangana Assembly Election 2023)প্রচার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আর সেই সমস্ত প্রচার সভা থেকে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। একই সঙ্গে কংগ্রেসকে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মোদী-শাহ। ফলে লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের নির্বাচন ঘিরে একেবারে জমজমাট রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+