জোর করে রাজনৈতিক কারণে বিয়ে দিয়েছে বাবা-মা! বিস্ফোরক লালুপুত্র তেজপ্রতাপ

কিছুদিন আগেই লালুপুত্র তেজপ্রতাপের বিয়ে নিয়ে বেশ হইচই চলে বিহারের রাজনৈতিক মহলে । এবার সেই বিয়ে নিয়ে মুখ খুলে একাধিক বিস্ফোরক তথ্য তুলে দিলেন তেজ।

কিছুদিন আগেই লালুপুত্র তেজপ্রতাপের বিয়ে নিয়ে বেশ হইচই চলে বিহারের রাজনৈতিক মহলে । এবার সেই বিয়ে নিয়ে মুখ খুলে একাধিক বিস্ফোরক তথ্য তুলে দিলেন তেজ। তিনি দাবি করেন সম্পূর্ণ রাজনৈতিক কারণে ঐশ্বর্যকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে তাঁকে।

জোর করে রাজনৈতিক কারণে বিয়ে দিয়েছে বাবা-মা! বিস্ফোরক লালুপুত্র তেজপ্রতাপ

বহুদিন ধরেই খবর , যে লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপের সঙ্গে তাঁর স্ত্রী ঐশ্বর্যর দাম্পত্য কলহ বড় আকার নিচ্ছে। আর এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলে তেজপ্রতাপ জানান, ঐশ্বর্যর সঙ্গে তাঁর বনিবনা কিছুতেই হচ্ছে না। তেজের দাবি, ঐশ্বর্য 'হাইফাই সোসাইটির' আর তেজ নিছকই পাটনার আর চার পাঁচজন ছেলের মতোই স্বাভাবিক। এদিকে, স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বনিবনা না হওয়ায় লালু পরিবারে সকলে তেজকে বোঝাবার চেষ্টা করছেন বলেও খবর। রাঁচিতে হাসপাতা ভর্তি অসুস্থ লালুপ্রসাদকে দেখতে যান তেজ, আর তখনও পিতাপুত্রের মধ্যে এই নিয়ে বহু আলোচনা হয় বলে খবর। হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বেরতো দেখা যায় তেজকে। এরপরই তিনি সংবাধমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন।

তেজের অভিযোগ, তাঁকে 'রাজনৈতিক মোহরা' করেই এই বিয়েতে বাধ্য করেন তাঁর বাবা লালুপ্রসাদ ও মা রাবড়ি দেবী। ছয় মাসের বিবাহিত জীবনে এবার ইতি টানতে তৎপর তেজ। তেজের দাবি , প্রধানমন্ত্রী এসে বললেও তিনি বিয়ে নিয়ে নিজের সিদ্ধান্ত থেকে সরবেন না। এদিকে দাম্পত্য কলহের জেরে তেজের স্ত্রী ঐশ্বর্য নিজের বাপের বাড়ি চলে গিয়েছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+