কলেজের স্টাফরুমে ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের, ফের মুখ পুড়ল এই বিজেপি শাসিত রাজ্যের
কলেজের স্টাফরুমে ছাত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের হামিরপুরের একটি বেসরকারি কলেজে।
কলেজের স্টাফরুমে ছাত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের হামিরপুরের একটি বেসরকারি কলেজে।

অভিযুক্ত শিক্ষক রসায়ন পড়ান। যাকে ধর্ষণ করা হয়েছে সে নাবালিকা। কলেজের স্টাফরুমে ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি জানাজানি হয় গত বৃহস্পতিবার। তারপরই ছাত্রছাত্রীরা কলেজ বয়কট করে রাস্তায় নেমে প্রতিবাদ করে। অভিযুক্তের ফাঁসিও দাবি করা হয়।
ঘটনার অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কলেজের ছাত্রছাত্রীদের বক্তব্য, হামিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। মেয়েদের নিরাপত্তা আরও জোরদার করার দাবিও জানিয়েছে সকলে।
জেলা পুলিশ সুপার রমন কুমার মীনা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নাবালকদের বিরুদ্ধে যৌন নির্যাতন বিরোধী পকসো আইনে মামলা করা হয়েছে। নিগৃহীতের বয়ান নিয়ে খুব তাড়াতাড় আদালতে চার্জশিট দাখিল করা হবে বলেও তিনি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications