ছাত্রীদের পর্নোগ্রাফি ভিডিও দেখিয়ে যৌন হেনস্থা, গ্রেফতার মহারাষ্ট্রের শিক্ষক
গোটা দেশ যখন আরজি কর হাসপাকালের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল। কর্মক্ষেত্রে নারী সুরক্ষার প্রশ্নে দেশ জুড়ে চলছে বিক্ষোভ-মিটিং মিছিল। সেখানেই আবার মহারাষ্ট্রে ঘটেছে আরেক ন্যাক্কার জনক ঘটনা। মহারাষ্ট্রের আকোলা জেলায় এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে ৬ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে।
অভিযোগ সরকারি হাসপাতালের সেই শিক্ষক নাকি স্কুলের ৬ ছাত্রীকে পর্নোগ্রাফির ভিডিও দেখিয়ে যৌন হেনস্থা করত। ছাত্রীরা শিক্ষকের এই অভব্য আচরণের কথা বাড়িতে জানালে পরিবারের লোকেরা পুলিশের দ্বারস্থ হন। এক ছাত্রী নারী সুরক্ষার টোল ফ্রি নম্বরে অভিযোগ জানায়। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ এবং গ্রেফতার করা হয় ৪৭ বছরের অভিযুক্ত চিকিৎসককে।

জানা গিয়েছে ৮ বছরের এক ছাত্রী চাইল্ড ওয়েলফেয়ারের টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানিয়েছিল। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান আধিকারীকরা। জানা গিয়েছে ওই শিক্ষক , গত চার মাস ধরে স্কুলের ৬ ছাত্রীকে পর্নোগ্রাফির ভিডিও দেখাচ্ছিল। তারপর তাদের নানা ভাবে যৌন হেনস্থা করছিল। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরাও সেখানে পৌঁছে গিয়েছিলেন।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গতকাল মহারাষ্ট্রে দুই স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্রকরে উত্তাল হয়ে উঠেছিল মহারাষ্ট্র। অভিযোগ পুলিশ এফআইআর দায়ের না করে নির্যাতিতা দুই শিশুর পরিবারকে ২ ঘণ্টা ধরে থানায় বসিয়ে রেখেছিল। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল।












Click it and Unblock the Notifications