পাঞ্জাবে কৃষকদের 'কমিশন এজেন্ট'দের বাড়িতে তল্লাশি শুরু আয়কর বিভাগের! মুখ খুললেন অমরিন্দর
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অমরিন্দর সিং ফের একবার স্বভাবসিদ্ধ মেজাজে আক্রমণ করলেন । তাঁর দাবি, কৃষিক্ষেত্রে যে আন্দোলন চলছে, তার প্রতিশোধ নিতেই এই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্র।

এদিকে, কৃষিক্ষেত্রে কমিশন এজেন্ট হিসাবে 'অর্থিয়া'রা পরিচিত পাঞ্জাবে। আর পর পর আর্থিয়াদের বাড়িতে চলছে আয়কর বিভাগের তল্লাশি অভিযান। যে ঘটনাকে কার্যত প্রতিহিংসার নাম দিয়েছেন অমরিন্দর সিং। জানা গিয়েছে গোটা পাঞ্জাব জুড়ে ৪ দিনের মাথায় পর পর কর সংক্রান্ত কারচুপি নিয়ে তল্লাশি শুরু হয়ে গিয়েছে। পর পর কমিশন এজেন্টদের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের দাবি, যাতে কৃষকদের আন্দোলনকে প্রশমন করা যায়, এই তল্লাশি সেই চেষ্টারই নামান্তর। তিনি বলেন, কৃষকদের কথা না শুনে তাঁদের আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে গেরুয়া শিবির। কেন্দ্রের এমন অবস্থান খুবই মর্মান্তিক। প্রসঙ্গত, গত মাসের ২৬ তারিখ থেকে কৃষকরা আন্দোলন করে যাচ্ছেন দিল্লি-সিঙ্ঘু সীমান্তে। যা নিয়ে তপ্ত গোটা দেশ।












Click it and Unblock the Notifications