তসলিমা নাসরিনের ভারতে থাকার অনুমতি এক বছর বাড়ালেন অমিত শাহ
বহু বছর ধরেই দেশ ছাড়া বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তাঁর বিতর্কিত লেখনির কারণেই সেদেশের মৌলবাদীরা তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল।
বহু বছর ধরেই দেশ ছাড়া বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তাঁর বিতর্কিত লেখনির কারণেই সেদেশের মৌলবাদীরা তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। তার পরেই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। সুইডেনের নাগরিকত্ব পেলেও ভারতে বসবাস করার অনুমতি দিয়েছিল তাঁকে সরকার। ২০০৪ সাল থেকে সেই অনুমতি বহাল রয়েেছ। সূত্রের খবর ভারতে বসবাস করার অনুমতি আরও এক বছর বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত নির্ধিধায় ভারতে থাকতে পারবেন তিনি।

৫৬ বছরের লেখিকা কয়েকদিন আগেই টুইট করে অমিত শাহকে ভারতের থাকার পারমিট এক বছর বাড়ানোর অনুরোধ করেছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়েই অমিত শাহের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর প্রথমে তাঁকে তিন মাসের পারমিট দেওয়া হয়েছিল। পরে তসলিমা অমিত শাহকে টুইটে জানান, তিনি মাত্র তিন মাসের জন্য ভারতে থাকার অনুমতি পেয়েছেন। অথচ তিনি ৫ বছরের অনুমতির জন্য আবেদন জানিয়েছিলেন। সে জায়গায় তাঁকে অন্তত ১ বছর অনুমতি দেওয়া হোক। কারণ রাজনাথ সিং তাঁকে ৫০ বছর ভারতে থাকার অনুমতি দেবেন বলে জানিয়েছিলেন। ভারতই তাঁর একমাত্র বাড়ি বলে টুইটে লিখেছিলেন তসলিমা। তসলিমার ইচ্ছে শেষ জীবনটা ভারতে কাটাতে। বিশেষ করে কলকাতায় কাটাতে চান তিনি।












Click it and Unblock the Notifications