মহিলা ও শিশু নিরাপত্তা! বিজেপির বিরুদ্ধে সরব অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাজ্যে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।ঘটনায় অসমের বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি

রাজ্যে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ঘটনায় অসমের বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে বর্তমান রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

মহিলা ও শিশু নিরাপত্তা! বিজেপির বিরুদ্ধে সরব অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তরুণ গগৈ বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে মহিলা ও শিশুদের নিয়ে চিন্তিত নয় সরকার। মহিলা ও শিশুদের নির্যাতনের ঘটনা ঘটে চললেও সরকার কোনও রকমের ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

এই ধরনের ঘটনা বন্ধ করতে ফার্স্ট ট্র্যাক কোর্ট যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা অঙ্কুরেই বিনষ্ট করতে হবে, যা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

অসম চুক্তি নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী নীরব বলেও অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+