#MamatarMitthyachar আপনি কি আর বাংলার মেয়ে নন? 'মমতার মিথ্যাচার' নিয়ে সোশ্যায় মিডিয়ায় সরব বিজেপি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) গোয়ায় (Goa) গিয়েছেন। সেখানে গিয়ে তিনি বিজেপিকে (bjp) আক্রমণ করে বলছেন দাদাগিরি চলবে না। অন্যদিকে প্রায় সেই সময়েই বিজেপির তরফে তৃণমূল (trinamool congress) সুপ

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) গোয়ায় (Goa) গিয়েছেন। সেখানে গিয়ে তিনি বিজেপিকে (bjp) আক্রমণ করে বলছেন দাদাগিরি চলবে না। অন্যদিকে প্রায় সেই সময়েই বিজেপির তরফে তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে সোশ্যাল মিডিয়াকে বেছে নেওয়া হয়েছে। হ্যাশট্যাগ মমতার মিথ্যাচার দিয়ে দিয়ে বাংলার বিজেপি নেতারা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে।

গোয়ায় বিজেপিকে আক্রমণ

গোয়ায় বিজেপিকে আক্রমণ

গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের লক্ষ্য কংগ্রেসের পাশাপাশি বিজেপিও। বহিরাগত প্রশ্নে তাঁর দাবি, তিনি বহিরাগত নন। তিনি ভারতীয়, দেশের যে কোনও প্রান্তেই তিনি যেতে পারেন। বাংলা তাঁর মাতৃভূমি হলে, গোয়াও তাঁর মাতৃভূমি বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। গোয়ায় বিজেপির সাইনবোর্ড তিনি দেখতে চান না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শেষ দিনে তিনি বলেছেন গোয়ায় তৃণমূল থাকবে। তিনি আবার এই রাজ্যে আসবেন আর বিজেপিকে রাজ্য ছাড়া করেই ছাড়বেন তিনি।

টিকা নিয়ে মমতার অভিযোগ

টিকা নিয়ে মমতার অভিযোগ

রাজ্যে টিকাকরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যাপ্ত টিকা না পাওয়ার অভিযোগ জারি রেখেছেন। টিকাকরণকে জুমলা বলেও অভিযোগ করেছেন তিনি। টিকাকরণে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গের আগে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তুলনামূল বেশি টিকা দেওয়া হয়েছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং গুজরাতকে।

মমতার অভিযোগ ভিত্তিহীন

মমতার অভিযোগ ভিত্তিহীন

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে গিয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের তরফ থেকে টিকাকরণ, দুর্নীতি এবং স্বাস্থ্যব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে দাবি করেছেন, বাংলা তাঁর মাতৃভূমি হলে, গোয়াও তাঁর মাতৃভূমি। যা নিয়ে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে কি তিনি আর বাংলার মেয়ে নন, পিসি?

একযোগে নিশানা বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীদের

একযোগে নিশানা বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীদের

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বিজেপি বিধায়ক, সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীরা একযোগে নিশানা করেছেন। সৌমিত্র খান থেকে সুকান্ত মজুমদার, এই আক্রমণে সামিল হয়েছেন বিজেপি নেতারা। সঙ্গে হ্যাশট্যাগ মমতার মিথ্যাচার।য টুইটে সৌমিত্র খান বলেছেন, পিসি নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন, বাংলার মানুষকে তিনি নাকি বিনামূল্যে টিকা দেবেন কিন্তু তার মিথ্যাচারের রাজনীতি মানুষ দেখতে পাচ্ছে। কেন এই মিথ্যা নাটক পিসি? জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেছেন, কেন্দ্রের দেওয়া বিনামূল্যের ভ্যাকসিন থেকেও কাটমানি নিচ্ছেন দিদি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন সাংসদ অর্জুন সিং। সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, মোদী সরকার দেশের এবং বাংলার নাগরিকের জন্যে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন আর পিসি নিজের স্বার্থসিদ্ধির জন্য বিনামূল্যে ভ্যাকসিনকে নিয়ে রাজনীতি করছেন। ছিঃ ছিঃ মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+