তামিলনাড়ুতে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের অভিযোগে দলিত প্রশ্ন
ফের গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটল। এবার অকুস্থল তামিলনাড়ুর ভিল্লুপুরম।
ফের গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটল। এবার অকুস্থল তামিলনাড়ুর ভিল্লুপুরম। ২৪ বছরের দলিত যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিবারের লোকের অভিযোগ দলিত বলে তাঁদের ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন উচ্চবর্ণের লোকেরা।

ব্যক্তিগত মালিকানাধীন জমিতে শৌচকর্ম করার অপরাধে তাঁকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যুবকের হাত বেঁধে বেধড়ক মারধর করা হচ্ছে। রাস্তার উপরে কয়েকটি মোটর সাইকেল পড়ে থাকতে দেখা গিয়েছে ভিডিওটিতে। বাঁচার জন্য কাতর আর্তি শোনা গিয়েছে শক্তিভেল নামে যুবকের কণ্ঠে।
গ্রামবাসীদের অভিযোগ কৃষিজমিতে কর্মরত এক মহিলার গায়ে প্রস্রাব করে দেন শক্তিভেল। তারপরেই গণ্ডগোল শুরু হয়। উচ্চবর্ণের এলাকায় ঘটনাটি ঘটেছিল। তারপরেই বেধড়ক মারে অসুস্থ হয়ে পড়ে যুবক। শক্তিভেলের বোন জানিয়েছেন তাঁর ভাইয়ের পেট খারাপ হয়েছিল মোটর সাইকেলের তেল ফুরিয়ে যাওয়ায় সে বাড়ি ফিরতে পারেনি। সেকারণেই রাস্তার ধারে শৌচকর্মে বসেছিল। পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ৪ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications