অনুমতি না নিয়ে সেলফি! বুথের ভেতরে অনুরাগীর ফোন ছিনিয়ে নিলেন তামিল সুপারস্টার , কেরলে ভোট নির্বিঘ্নেই
অনুমতি না নিয়ে সেলফি! বুথের ভেতরে অনুরাগীর ফোন ছিনিয়ে নিলেন তামিল সুপারস্টার , কেরলে ভোট নির্বিঘ্নেই
পাঁচ রাজ্যের ভোটে ভিন্ন চিত্র ধরা পড়ল। তামিলনাড়ু, অসম, কেরল, পণ্ডিচেরী, পশ্চিমবঙ্গ একসঙ্গে হয়েছে ভোট গ্রহন। কোথাও শান্তিপূর্ণ তো কোথাও অশান্তির ছবি ধরা পড়েছে। তামিলনাড়ুতে একাধিক বিচ্ছিন্ন অশান্তির ঘটনা ঘটেছে। চেন্নাইয়ে তিরুভনময়ুরে বুথে স্ত্রীকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন তামিল সুপারস্টার অজিত। সেসময় তাঁর এক অনুরাগী অনুমতি না নিয়েই তাঁর ছবি তোলেন। তাতে রেগে গিয়ে তামিল সুপারস্টার তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নেন। যাঁরা মাস্ক পরে আসেননি তাঁদের মাস্ক পরে আসতে বলেন অজিত।

কমল হাসান এবং রজনীকান্তও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন চেন্নাইয়ে। সুপারস্টারদের ভোট দিতে দেখে ভিড় জমা হতে শুরু করেছিল বুথে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য কমল হাসানের দল এবার প্রার্থী দিয়েছে ভোটে। তিনি অভিযোগ করেছেন কয়েকটি জায়গায় টাকা ছড়িয়েছে বিজেপি। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে।
অন্যদিকে বাম শাসিক কেরলে নজিরবিহীন ভাবেই শান্তিপূর্ণ ভোট হয়েছে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কিছু ঘটেনি। কেরলে মঙ্গলবার ৭১.৩১ শতাংশ ভোট পড়েছে। কোট্টায়াম জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল। কেরলের এক বুথে ভোট কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ তার নামে নিখোঁজ ডাইরি করে খোঁজাখুঁজি শুরু করে। পরে জানা যায় সেই ভোট কর্মী ঘুমোচ্ছেন। নিজের বাড়িতেই ঘুমে আচ্ছন্ন ছিলেন সেই ভোটকর্মী।
অসমে আজ ৪০টি কেন্দ্রে ভোট হয়েছে। ১২ টি জেলায় ভোট হয়েছে। তেমন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি অসমে। অনেকটা উৎসবের মেজাজেই ভোট হয়েছে অসমে। অন্যদিকে পাশের রাজ্য পশ্চিমবঙ্গে ৩১টি আসনে তৃতীয় দফার ভোটগ্রহণ ছিল। তাতে নজিরবিহীন ভাবে হিংসার ঘটনা ঘটেছে। দিকে দিকে আক্রান্ত হয়েছেন প্রার্থীরা। মহিলা প্রার্থীদের উপরেও হামলা চালানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications