মেয়ে গর্ভবতী, লাল কাপড় পরিয়ে সাধের অনুষ্ঠান দিলেন মা–বাবা, নেট দুনিয়ায় ভাইরাল ছবি
মেয়ে গর্ভবতী, লাল কাপড় পরিয়ে সাধের অনুষ্ঠান দিলেন মা–বাবা, নেট দুনিয়ায় ভাইরাল ছবি
বাড়ির পোষ্যরা সবসময়ই পরিবারের প্রত্যেক সদস্যদের কাছে অত্যন্ত প্রিয় হয়। তাদের ছোট ছোট কাণ্ড কারখানাও আমাদের সবসময়ই আনন্দ দেয়। বাড়ির পোষ্যদের বাড়ির অন্যান্য সদস্যদের মতোই ভাবা হয়, তারা কোনও সময়ই আলাদা নয়। কেউ পশুদের উপর চরম অত্যাচার করেন। কেউ আবার চরম আদর যত্নে লালন পালন করেন। যাঁরা বাড়িতে কুকুর বা বিড়াল পোষে, তাঁরা অনেকেই পোষ্যকে পরিবারের সদস্য মনে করেন। নিজের থালা থেকে খাবারের দলা তুলে দেন তাদের মুখে। সেরকমই তামিলনাড়ুর থেনি জেলার একটি পরিবার তাদের পোষ্যের সাধের অনুষ্ঠান করে তাঁদের পোষ্যের প্রতি ভালোবাসাকে প্রকাশ করলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে একটি কুকুরকে ঘিরে রয়েছে তার পরিবারের সদস্যরা এবং তাকে লাল রঙের পোশাক পরানো হয়েছে। ওই পোষ্যের সাধের অনুষ্ঠানের সময় যে সব নিয়ম করা হয়েছিল এই ছবি তারই এক নিয়মের অংশ। জানা গিয়েছে, উপুকোত্তাইয়ের বাসিন্দা কুমারেসান তাঁর ছেলে মেয়েরা যখন ছোট ছিল তখন একটি কুকুর ছানা পেয়েছিলেন। এরপর সময় যত এগিয়েছে তারা আরও কুকুর দত্তক নিয়েছে আর এখন তাঁদের বাড়িতে মোট ১০টি কুকুর রয়েছে।

তিনমাস পর জন্মাবে সিল্কের ছানারা
তিন বছর আগে একেবারে ছোট অবস্থায় সিল্ককে কুমারেসান তাঁর বাড়িতে নিয়ে আসেন। সিল্কের শরীর খারাপ হওয়ায় কুমারেসান তাকে পশুদের চিকিৎসকের কাছে নিয়ে যান যেখানে গিয়ে তিনি জানতে পারেন যে সিল্ক গর্ভবতী এবং তিনমাসের মধ্যে সিল্ক তার বাচ্চাদের জন্ম দেবে।

সিল্কের রাজকীয় সাধের অনুষ্ঠান
এরপরই কুমারেসানের পরিবার সিদ্ধান্ত নেয় যে সিল্কের জন্য সাধের অনুষ্ঠান করবেন এবং সেই অনুষ্ঠানে তাদের আত্মীয়দেরও ডাকবেন। সিল্ককে যখন নতুন পোশাক পরিয়ে সাধের গ্র্যান্ড অনুষ্ঠানে নিয়ে আসা হয়, যা দেখে সত্যিই অবাক হয়ে যান কুমারেসানের প্রতিবেশীরাও। সিল্ককে পাঁচ রকমের ভাত খাওয়ানো হয় এবং তার জন্য হাতের চুড়ি গড়িয়ে দেওয়া হয়। কুমারেসান বলেন, 'আমার ছোটবেলা থেকেই কুকুর ছিল। পোষ্যের চেয়েও তাঁরা আমার পরিবারের সদস্য ছিল। আমরা যখনই কিছু খাই না কেন তা আমরা পোষ্যদের সঙ্গে ভাগ কের নিই। তাই যখন আমরা জানতে পারি যে সিল্ক গর্ভবতী তাই আমরা তার জন্য সাধের অনুষ্ঠানের ব্যবস্থা করি।

ল্যাব্রাডারের সাধের অনুষ্ঠান
এটাই প্রথম নয়, কলকাতাতেও এরকমভাবেই এক পোষ্যের সাধের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। টালিগঞ্জের এক বাসিন্দা তাঁর ল্যাব্রাডার প্রজাতির গর্ভবতী কুকুরকে সাধ খাইয়ে ছিলেন। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মেয়েদের ক্ষেত্রে যদি সাধের রেওয়াজ চালু থাকতে পারে, তাহলে বাড়ির সকলের চোখের মণি পোষ্যটির সাধ দেওয়া যাবে না কেন? সেও তো আমাদের মনপ্রাণ দিয়েই ভালোবাসে।
প্রতীকী ছবি
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications