(ছবি) বন্যাকবলিত চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭২, উদ্ধারকাজে নেমেছে সেনা-বায়ুসেনা
চেন্নাই, ১৬ নভেম্বর : বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। এখনও পর্যন্ত বৃষ্টির জেরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২। ভারতীয় বায়ু সেনা ও সেনাবাহিনী উদ্ধারকার্যে নেমেছে। চেন্নাইয়ের দক্ষিণ ভাগে প্রায় ২০০০ মানুষ বৃষ্টিতে আটকে রয়েছেন। সোমবার যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১২ জনই সদ্যোজাত।
মঙ্গলবার সকালে সেভাবে বৃষ্টি না হলেও এখনও চেন্নাই শহরের বিভিন্ন অংশে বৃষ্টির জলের জেরে ব্যহত জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তম্বারাম এলাকা।
চপার, হেলিকপ্টার, নৌকা ব্যবহার করা হচ্ছে চেন্নাইয়ের জলমগ্ন এলাকা থেকে আটকে পরা মানুষদের উদ্ধার করার জন্য। ত্রাণের জন্য আপাতত ১০০ লিটার জল এবং ১৫০টি খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে।
কোট্টুরপুরম এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে. কারণ সেমবারামবক্কম জলাধার থেকে জল ছাড়া হতে পারে, সেক্ষেত্রে এলাকায় বন্যা হতে পারে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে। বঙ্গপোসাগরের উপরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তার জেরে গত ৩ দিন ধরে বৃষ্টিপাত হয়েছে। এই নিম্নচাপটি ক্রমশ অন্ধ্রপ্রদেশের কাভালির দিকে চলে যাচ্ছে। এর ফলে এই রাজ্যের সমুদ্রবর্তী এলাকায় মাঝারি থেকে ভারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চেন্নাইয়ের স্কুল কলেজ সব বন্ধ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জয়ললিতা ত্রাণ ও পুনর্নির্মাণ খাতে ৫০০ কোটি টাকার ঘোষণা করেছেন। এখনও পর্যন্ত ৯০,০০০ খাবারের প্যাকেট বন্যাকবলিত এলাকায় দেওয়া গিয়েছে।

নিমজ্জিত
চেন্নাইয়ের জলমগ্ন রাস্তায় অর্ধেক ডুবে গিয়েছে বড় বাস। মঙ্গলবার সকালে সেভাবে বৃষ্টি না হলেও এখনও চেন্নাই শহরের বিভিন্ন অংশে বৃষ্টির জলের জেরে ব্যহত জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তম্বারাম এলাকা।

জলছবি ঝাপসা
জলমগ্ন রাস্তায় কোনওমতে বাইকে করে এক পথচারি যাচ্ছেন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে। বঙ্গপোসাগরের উপরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তার জেরে গত ৩ দিন ধরে বৃষ্টিপাত হয়েছে।

ত্রাণ
চপার, হেলিকপ্টার, নৌকা ব্যবহার করা হচ্ছে চেন্নাইয়ের জলমগ্ন এলাকা থেকে আটকে পরা মানুষদের উদ্ধার করার জন্য। ত্রাণের জন্য আপাতত ১০০ লিটার জল এবং ১৫০টি খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে।

জল বের করার কাজ
পুরসভার তরফে পাম্প করে রাস্তার জল বের করার কাজ চলছে।

নিম্নচাপের গেঁড়োয়
বঙ্গপোসাগরের উপরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, এই নিম্নচাপটি ক্রমশ অন্ধ্রপ্রদেশের কাভালির দিকে চলে যাচ্ছে। এর ফলে এই রাজ্যের সমুদ্রবর্তী এলাকায় মাঝারি থেকে ভারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তছনছ
তিনদিনের বৃষ্টিতে প্রায় তছনছ হয়ে গিয়েছে চেন্নাইয়ের দক্ষিণভাগ। এখনও প্রায় ২০০০ মানুষ আটকে রয়েছেন চেন্নাইয়ের বিভিন্ন জায়গায়।

জলমগ্ন
আকাশপথে তোলা চেন্নাইয়ের জলমগ্ন ছবি। ভারতীয় বায়ু সেনা ও সেনাবাহিনী উদ্ধারকার্যে নেমেছে। চেন্নাইয়ের দক্ষিণ ভাগে প্রায় ২০০০ মানুষ বৃষ্টিতে আটকে রয়েছেন। সোমবার যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১২ জনই সদ্যোজাত।

বন্ধ স্কুল কলেজ
চেন্নাইয়ের স্কুল কলেজ সব বন্ধ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জয়ললিতা ত্রাণ ও পুনর্নির্মাণ খাতে ৫০০ কোটি টাকার ঘোষণা করেছেন। এখনও পর্যন্ত ৯০,০০০ খাবারের প্যাকেট বন্যাকবলিত এলাকায় দেওয়া গিয়েছে।

পারাপার
নৌকার সাহায্যে উদ্ধার কার্য চলছে। এক বৃদ্ধাকে কোলপাজা করে জলের উপর দিয়ে নিয়ে আসছেন এক তরুণ।

জলের তলায় রেললাইন
তামিলনাড়ুতে বিপর্যস্ত রেল চলাচল। কারণ রেললাইনও চলে গিয়েছে জলের তলায়। রেল কর্মীরা পাম্পের সাহায্যে জল তোলার চেষ্টা চালাচ্ছে।












Click it and Unblock the Notifications